চোপড়ায় তরুণী নিগ্রহে পাঁচ দিনের পুলিশ হেফাজত তৃণমূল নেতা তাজিমুল ইসলামের
তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চিত নাম। খাপ পঞ্চায়েত বসিয়ে তরুণীকে নিগ্রহের অভিযোগ। চোপড়ার ঘটনায় তোলপাড় রাজ্য থেকে দেশীয় রাজনীতি। সেই স্থানীয় তৃণমূল নেতার পুলিশ হেফাজতের নির্দেশ৷
রবিবার সন্ধ্যাতেই চোপড়া থানার পুলিশ তাজিমুলকে গ্রেফতার করেছিল৷ সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। তার আগে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য৷

ইসলামপুর আদালতে এদিন তাকে পেশ করা হয়। ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়৷ কিন্তু আদালত তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মোট পাঁচটি ধারা মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারায় মামলা আছে।
নতুন ফৌজদারি আইন আজ সোমবার থেকে চালু হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আইপিসি মেনেই মামলা দায়ের হয়েছে। রবিবার তাকে গ্রেফতার করা হয়। তাই আইপিসি ধারাতেই মামলা রুজু হয়েছে বলে খবর৷ খুনের চেষ্টা সহ শ্লীলতাহানি, একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
#WATCH | West Bengal | Tajmul Haque alias JCB, who is accused of beating two people including a woman in Chopra, brought to a local hospital for medical examination after arrest by police in Islampur
— ANI (@ANI) July 1, 2024
In a viral video, he was seen beating up two people including a woman in a… pic.twitter.com/O1RkHKT3iB
চোপড়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল৷ সেখানে এক তরুণী রাস্তায় ফেলে বাঁশের কঞ্চি দিয়ে মারা হয়। চুলের মুঠি ধরে টানা হয়। সাধারণ মানুষ গোল হয়ে ঘিরে সেই ঘটনা দেখছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। অভিযোগ, বাঁশের কঞ্চি দিয়ে সপাটে মারছিল এই তাজিমুল ওরফে জেসিবি।
এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে পরিচিত এই জেসিবি৷ এই নামেই বেশি পরিচিত সে। গত পঞ্চায়েত নির্বাচনের সময়েও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সিপিএম - কংগ্রেস মিছিলে গুলি চলেছিল। এক সিপিএম নেতা মারা যায়। ওই গুলি এই জেসিবিই চালিয়েছিল। এমন অভিযোগ সিপিএম - কংগ্রেসের।
সেই সময় তাকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরেই অভিযুক্ত ছাড়া পেয়ে যায়। তারপর থেকে সে বহাল তবিয়তেই বাইরে আছে। এবার এই তরুণী নিগ্রহ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সে।












Click it and Unblock the Notifications