ভারী বৃষ্টিতে ফের পাহাড়ে ধস, তিস্তা বাজারে বাড়ছে জল
দুর্যোগ এবং দুর্ভোগ দুইই ঘনিয়ে আসছে উত্তরবঙ্গের উপরের অংশে। দার্জিলিং, কালিম্পং দুই জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় ধস নামার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি তিস্তা আরও খরস্রোতা হয়ে উঠেছে।
ঘূর্ণাবর্তের জেরে গোটা রাজ্যই বৃষ্টি মুখর। উত্তর থেকে দক্ষিণ, প্রতি জেলাতেই গতকাল সোমবার থেকে বৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলছে। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের পাঁচ জেলা।

গত সপ্তাহ থেকেই ভার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। সিকিম ও ভুটানে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি। দুই রাজ্যে ভয়াবহ বৃষ্টির কারণে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো। সিকিম ও ভুটান দুই রাজ্য থেকেই জল এসে নামছে বাংলার উত্তরবঙ্গে। আর তার সঙ্গে যোগ হয়েছে এই জেলায় চলতে থাকা ভারী বৃষ্টি।
গতকাল রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখা দিয়েছে। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিও হয়েছে। জানা গিয়েছে, দার্জিলিংয়ের তিন মাইল এলাকায় ধস নেমেছে। লামাহাটা - দার্জিলিং সড়ক পথ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়াও গত দু'দিন ধরে বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে।
তিস্তা নদী মাঝে কিছুটা শান্ত হয়েছিল। জলস্তর নেমেছিল এই নদীতে। কিন্তু গত দু'দিনের ভারী বৃষ্টিতে আবারও অশান্ত হয়ে উঠেছে তিস্তা। খরস্রোতা নদী দু'কুল ছাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে তিস্তায়। তিস্তা বাজার এলাকায় বহু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে বলে খবর।
ঘূর্ণবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। পাঁচ জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি বলে খবর। গতকাল রাত থেকে মালদহ জেলার বহু অংশে ভারী বৃষ্টি হয়েছে। একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। চলতি সপ্তাহে বৃষ্টি চলবে। এ কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications