নিশীথকে না হারালে মাছ খাবেন না, কোচবিহার জিতে পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ
এ যেন ধনুক ভাঙা পণ করেছিলেন। নিশীথ প্রামাণিকের সঙ্গে তাঁর আদায় - কাঁচকলায় সম্পর্ক। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক জিতেছিলেন। তৃণমূলের কোচবিহারের নেতা রবীন্দ্রনাথ ঘোষ রীতিমতো আঘাত পেয়েছিলেন এই ব্যর্থতায়।
চলতি লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়। রবীন্দ্রনাথ ঘোষ পণ করেছিলেন৷ যদি বিজেপির নিশীথ প্রামাণিককে হারাতে না পারেন, মাছ খাবেন না। সেই পণ তিনি ধরে রেখেছিলেন। এবার নির্বাচনের ফল ঘোষণা হল। দেখা গেল নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন।

কোচবিহার লোকসভা আসনে জয়ী হয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া। তাঁকে সংবর্ধনাও দেওয়া হল। সেখানেই ধনুক ভাঙ্গা মন ভাঙলেন রবীন্দ্রনাথ বসু। নিজে হাতে মাছ খাইয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
গত লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন। বিজেপির একটা বড় সংগঠন তৈরি হয়ে যায় কোচবিহারে। বিধানসভা নির্বাচনেও তৃণমূল যথেষ্ট ব্যাকফুটে ছিল। এবার আসন ফিরিয়ে আনা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। কোচবিহার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হন জগদীশ বর্মা বসুনিয়া।
কোচবিহারের মদন মোহন মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত তিনি মাছ খাবেন না। এই ধনুক ভাঙা পণ করেন তৃণমূল নেতা। রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা দেখা দিয়েছিল।
উত্তরবঙ্গে ভোট হয়। কোচবিহারে তেমন কোনও বড় অশান্তির খবর পাওয়া যায়নি। দুই দলই জেতার জন্য আশাবাদী ছিল। চার জুলাই ফল ঘোষণা হয়। দেখা যায়, তৃণমূল কংগ্রেস ওই আসনে জয় পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিতীশ প্রামাণিক হেরে গিয়েছেন।
শনিবার নবনির্বাচিত তৃণমূল সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছিলেন। জেলা তৃণমূলের নেতা রবীন্দ্রনাথ ঘোষকেও দেখা যায়। সেখানেই প্রতিজ্ঞাভঙ্গ করলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে হাতে থাকে মাছ খাইয়ে দিয়েছেন। নিশীথ প্রামাণিককে হারাতে পেরে অত্যন্ত খুশি রবীন্দ্রনাথ ঘোষ।












Click it and Unblock the Notifications