অধীরের অভিযোগে অপসারিত DIG! নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোমবার মুর্শিদাবাদের ডিআইজি মুকেশকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে বলা হয়েছে, অপসারিত ডিআইজিকে এমন জায়গায় সরাতে হবে, যেখানে ভোটের সঙ্গে কোনও যোগ নেই। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মুকেশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন। এদিন উত্তরবঙ্গে প্রচারে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বদলি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন।

আলিপুরদুয়ারের সভায় মুখ্যমন্ত্রী বলেন, যারা চোর তারা বিজেপিতে যোগ দেয়। বিজেপির কথায় মুর্শিদাবাদের ডিআইজিকে সরানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এখন যদি মালদা-মুর্শিদাবাদে কোনও হিংসা হয়, তাহলে তার দায় কমিশনকে নিতে হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি জানেন, কারা হিংসা সামলাতে পারে।

mamata banerjee

মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন
তিনি আরও অভিযোগ করেন, বিজেপির কথায় নির্বাচন কমিশন বেছে বেছে অফিসারদের সরাচ্ছে। সেইসব জায়গায় যদি একটাও হিংসার ঘটনা ঘটে, তাহলে তিনি কমিশনকেই ধরবেন বলে হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, যদি কৃষকদের জন্য তিনি ২৬ দিনের অনশনে বসতে পারেন, তাহলে কমিশনের অফিসের সামনে ৫২ দিন ধর্না দিতে পারেন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, কত জেল আর পুলিশ আছে, তা তিনি দেখে নেবেন। আর কত মারবেন, তাও তিনি দেখবেন। কারণ তিনি লড়াই করতে জানেন।

ভাল কাজ করলেই সরানো হয়
মুখ্যমন্ত্রী বলেন, যে সব সরকারি আধিকারিক ভাল কাজ করেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়। অথচ সিবিআই-ইডির চোর অফিসারদের কাজে লাগানো হয়। তিনি বলেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, কিন্ত এরকম প্রধানমন্ত্রী দেখেননি।

বিজেপিকে ক্ষমতা থেকে সরাবেন
মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে বলেন, তিনি ভিতু নন। লড়েই বিজেপিকে ক্ষমতা থেকে সরাবেন। তিনি দাবি করেন, আলিপুরদুয়ারের জমির সমস্যা মিটিয়েছেন। চা-বাগানের জমির সমস্যাও মিটিয়েছেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ওরা প্রকল্পের টাকা দেয় না। এদিন তিনি ফের একবার বলেন, একশো দিনের কাজের জন্য কেন্দ্রের ভরসায় থাকতে হবে না। নির্বাচনের পরে তিনি ফালাকাটায় যাবেন বলেও জানান।

তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান
আলিপুরদুয়ারের প্রার্থীর প্রচারে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সকাল আনতে তৃণমূলকে ভোট দিন। তিনি বলেন, দেশকে রক্ষা করতে হবে। মানুষকে ও তাঁদের আধিকারিক বাঁচাতে হবে। মানুষ এই লড়াইয়ে সামিল না হলে বিজেপি দেশকে বিক্রি করে দেবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এবারের ভোটে বিজেপি জিতলে ভবিষ্যতে দেশে আর কোনও ভোট হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+