Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Darjeeling Lok Sabha Election Results 2024 LIVE Updates: বদলেছে রাজনীতির সমীকরণ, পাহাড়ে এবার ফুটবে কোন ফুল?

১১.১২- দার্জিলিং কেন্দ্রে এগিয়ে আছেন রাজু বিস্ত।

পাহাড়ের আবহাওয়ার মতোই বদলে যায় রাজনীতির রঙও। স্বাধীন‌তার পর থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভার রঙ বদল হয়েছে বার বার। পাহাড়ী এই লোকসভা কেন্দ্রটি রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট। পাহাড়ের আবহাওয়ার মতোই সেখানকার রাজনৈতিক ভারসাম্য অনবরত বদলায়। কখন মেঘ, কখন বৃষ্টি আর কখন ঝকঝকে রোদ উঠবে, সেটা আগে থেকে বলা যায় না।

স্বাধীনতার পর থেকেই, এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে। অধিকাংশ সময় এই কেন্দ্রে ক্ষমতার হাতবদল হয়েছে জাতীয় কংগ্রেস এবং সিপিআই(এম)-এর মধ্যে।

darjeeling Lok Sabha Election Results 2024 LIVE Updates

এই কেন্দ্রেপ মোট ভোটার ১৭,৬৫,৭৪৪। এবার পাহাড়ে বিজেপির প্রাথী বিদায়ী সাংসদ রাজু বিস্ত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা, জোট প্রার্থী কংগ্রেসের মুনীশ তামাং। তবে নির্দল বিষ্ণুপ্রসাদ শর্মা বড় ফ্যাক্টর হতে পারেন এই কেন্দ্রে।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের আধিপত্য দেখা যায় না। তবে বিগত ১৫ বছর পরপর তিনটি লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, ভারতীয় জনতা পার্টির ভিত্তি বেশ শক্তপোক্ত হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে।

দার্জিলিং নির্বাচনী এলাকা পরিচিত পর্যটন শিল্প এবং চা বাগানের জন্য। প্রাথমিকভাবে এই কেন্দ্রের রাজনীতিও আবর্তিত ছিল চা শ্রমিকদের সংগঠনকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে শ্রমিক সংগঠনগুলি কংগ্রেসের দখলে ছিল, কালক্রমে তা বাম দিকে ঝোঁকে। তারপর বর্তমানে তৃণমূল এবং বিজেপির প্রভাব রয়েছে। লোকসভা কেন্দ্রের ফলাফলেও তার ছাপ পড়েছে।

২০০৯ সালে তৎকালীন বিশিষ্ট বিজেপি নেতা যশবন্ত সিং-কে প্রার্থী করেছিল বিজেপি। প্রায় আড়াই লক্ষ ভোটে সিপিআই(এম) প্রার্থী জিবেশ সরকারকে পরাজিত করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এর পরের দুইবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আরও দুই বিজেপি প্রার্থী - এসএস আলুয়ালিয়া এবং রাজু বিস্তা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, মোদী হাওয়ায় ৪ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোট পেয়েছিলেন এসএস আলুয়ালিয়া।

২০১৯ সালে সেই ব্যবধান বাড়িয়ে ৪,১৩,৪৪৩ ভোট করেন রাজু। বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ ৪২.৭৩ থেকে হয়ে যায় ৫৯.১৯ শতাংশ। তৃণমূলের ভোট মোটামুটি একই জায়গায় ছিল। ২০১৯ সালে তৃণমূল দার্জিলিঙে পেয়েছিল ২৬.৫৬ শতাংশ ভোট।

২০২১-এর বিধানসভা ভোটে কালিম্পঙে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং চোপড়ায় তৃণমূল জিতেছিল। বাকি পাঁচটি বিধানসভা দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় জিতেছিল বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+