স্কুল পড়ুয়াদের দেখেই কনভয় থামিয়ে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কী হল তারপর?

অনন্ত মহারাজের বাড়ি থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখার জন্য রাস্তার দু'ধারে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও স্কুলের বাচ্চারা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। স্কুলের বাচ্চাদের দেখে গাড়ি থামিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বাচ্চাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

কোচবিহারের রাস্তায় এক অন্য ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রীর কনভয় থেমে গেল৷ স্কুলের পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বললেন। প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাত থেকে চকোলেট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

কোনামালি পেস্টারঝার নিউলি সেন্ট আপ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পেস্টার ঝাড় এলাকায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তথা নগেন রায়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তার দুই ধারে বহু তৃণমূল কর্মী, সমর্থক, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কোনামালি পেস্টারঝার নিউলি সেন্ট আপ প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়েই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর কনভয়ের। সেজন্য স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করে। তাদের হাতে চকোলেটের একটা বড় প্যাকেটও ছিল। পড়ুয়াদের দেখে কনভয় থামান মুখ্যমন্ত্রী। পড়ুয়ারা গাড়ির কাছে এগিয়ে যায়। স্কুলের শিক্ষক - শিক্ষিকারাও ছিলেন সঙ্গে।

প্রথমে গাড়ির ভিতর থেকেই কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি গাড়ি থেকে নেমে আসেন। পড়ুয়াদের ভালো করে পড়াশোনা করতে বলেন। পড়ুয়াদের হাত থেকে চকোলেট নিয়ে তাদেরই আবার খাওয়ার জন্য দিয়ে দেন মুখ্যমন্ত্রী।

অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে হলুদ গামছা সম্মানে দেওয়া হয়েছিল। সেই গামছা বাচ্চাদের গলায় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের আশীর্বাদ করেন৷ এরপর তিনি গাড়িতে উঠে বেরিয়ে পড়েন। বৃষ্টির দিনেও এত পড়ুয়া স্কুলে এসেছে। দেখে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেছে পড়ুয়ারা। স্কুলের সকলেই খুব উচ্ছ্বসিত। এটা স্কুলের জন্য খুব বড় স্মৃতি হয়ে থাকল। জানিয়েছেন শিক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+