BSF-BGB এর মধ্যে নজিরবিহীন সংঘাত, 'সমরাস্ত্র' হাতে তৈরি জওয়ানরা! বাংলার সীমান্তে 'ভারত মাতা'র নামে স্লোগান

India-Bangladesh Border: ভারত এবং বাংলাদেশের মধ্যে সংঘাত চরমে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে একাধিক ইস্যুতে উত্তাল পরিস্থিতি। দুই দেশই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। আর মধ্যেই সীমান্তে নজিরবিহীন সংঘাত ভারত এবং বাংলাদেশ সীমান্তে। কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ (BSF) এবং বিজিবি'র (BGB) মধ্যে ব্যাপক উত্তেজনা।

উঠল স্লোগান পাল্টা স্লোগান। আর এরপরেই জানা যাচ্ছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh Border) বিস্তীর্ণ অঞ্চল এখনও খোলা। নেই কোনও কাঁটাতার। ফলে অবাধেই ওপারের মানুষ এপারে চলে আসতে পারে। বর্তমানে পরিস্থিতির অনেক বদল ঘটেছে।

Border bgb

কার্যত যুদ্ধকালীন তৎপরতার ভারত-বাংলাদেশের (India-Bangladesh Border) একাধিক জেলায় বেড়া দেওয়ার কাজ চলছে। তেমনই মালদার দুই দেশের সীমান্তে সুকদেবপুর এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ চলছিল। আর সেই সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ ,বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল। কিন্তু ওই কাজের বাঁধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (যদিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা)। এর ফলে কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায়।

পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। স্লোগান ওঠে ভারত মাতার নামে... কেউ কেউ আবার বন্দে মাতরম স্লোগান দিতে শুরু করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএসএফ জওয়ানরা একেবারে আধুনিক সমরাস্ত্র হাতে বসে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সরকারি নির্দেশ অনুযায়ী তার কাঁটা বিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ চলছে বলে খবর।

প্রশাসন সূত্রে খবর, গতকাল ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজিবি। আজ সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর এর কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের।

সীমান্তের (India-Bangladesh Border) যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদহের কালিয়াচক ৩নং ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্ৰাম পঞ্চায়েত এলাকা। বাংলাদেশের এলাকাটি পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছেন। তবে কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+