Chopra: 'অন্যায়টা মেয়েটাও তো করেছে', চোপড়া কাণ্ডে বিধায়কের এই মন্তব্য কি জেসিবিকে রক্ষা করতে?
চোপড়ার ঘটনায় সন্দেশখালির ছায়া দেখছে বিজেপি। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুলকে গ্রেফতার করেছে পুলিশ ঠিকই। কিন্তু হাতে হাতকড়া পরাতে পারেনি। সন্দেশখালির শাহজাহান শেখের মতোই বুক চিতিয়ে থানায় ঢুকতে দেখা গিয়েছে তাকে। ঠিক যেমনটা দেখা গিয়েছিল সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে।
তাজমুল বা জেসিবি চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ। এক কথায় বলায় চলে বিধায়কের ছত্রছায়ার তার এই বাড়বাড়ন্ত। লক্ষ্মীপুর গ্রামের ভিডিও ভাইরাল হতেই বিধায়ক বেশ অস্বস্তিতে পড়েছেন তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তার পরেও তাজিমুলের দোষ লঘু করার চেষ্টা চালিয়েছেন তিনি।

বিধায়ক হামিদুর রহমান বলেছেন, মেয়েটিও দুশ্চরিত্র ছিল। স্বামী সন্তানকে বাদ দিয়ে কীভাবে এই কাজ করে।সেকারণে গ্রামে সালিশি সভা ডেকে একটু শাসন করা হয়েছিল। অন্যায়টা মেয়েটারও তো রয়ছে। শাসন করতে গিয়ে একটু বাড়া বাড়ি করে ফেলেছে।
চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের এই মন্তব্য আগুনে আরও ঘি ঢালারা কাজ করেছে। সংসদে পর্যন্ত পৌঁছে গিয়েছে এই চোপড়ার ঘটনার আঁচ। বাংলায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, প্রতিবারই শাসক দলের নেতারা কোনও দোষ করলে কালীঘাট আগে নেতাদের আড়াল করার চেষ্টা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য সন্দেশখানির ঘটনাতেও দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন শাহজাহান শেখ। পুলিশের ক্ষমতা হয়নি তাঁকে গ্রেফতার করার। একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ইডির উপরে হামলার ঘটনার সময় সেখানে কোথাও ছিলেন না শাহজাহান শেখ। তাঁকে টার্গেট করা হচ্ছে। শেষ পর্যন্ত শাহজাহান শেখ গ্রেফতার হন আদালতের নির্দেশে।
এদিকে জেসিবির ভয়েও যে লক্ষ্মীপুর গ্রাম কাঁটা হয়ে থাকে সেটা প্রকাশ্যে এসেছে। জেসিবির নাম প্রকাশ্যে আসার পর একের পর এক তথ্য সামনে আসছে। এই জেসিবির বিরুদ্ধে খুনের অভিযোগও রযেছে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার আগের দিন নাকি এই জেসিবি এক সিপিএম নেতাকে খুন করেছিলেন। গ্রামে তার নিজস্ব ঠ্যাঙারে বাহিনীও রয়েছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications