Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চোপড়ায় কমিশনের প্রতিনিধিদের দেখে অঝোরে কান্না, বিএসএফের শাস্তির দাবি মমতার

চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চর্চা চলছে। বৃহস্পতিবার ওই গ্রামে গেলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে মন্তব্য করেছেন। এদিন তৃণমূল প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের চেতনাগছে চার শিশু মাটি চাপা পড়ে মারা যায়। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। কাঠগড়ায় বিএসএফ। রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েনও শুরু হয়েছে নতুন করে। মহিলা কমিশনের সদস্যদের সামনে অঝোরে কাঁদেন পরিবারের সদস্যরা৷

 BSF

বৃহস্পতিবার আবারও গ্রামে এল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ দিন কমিশনের সদস্য তুলিকা দাসের সঙ্গে ছিলেন কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায় সহ আরও দুই সদস্য।

প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ১০ টা নাগাদ চেতনাগছ গ্রামে পৌঁছান। তারা প্রথমে পরিবার সঙ্গে কথা বলেন। তারপরে সীমান্তের ওই নালা খননের কাজ ঘুরে দেখেন। ঘণ্টা খানেকের মধ্যেই প্রতিনিধি দলটি গ্রাম থেকে বেরিয়ে যান।

কমিশনের সদস্য তুলিকা দাস বলেন, একটি বসতি এলাকার মধ্যে বিএসএফের এই ধরনের কাজে অতিরিক্ত সতর্কতা অবম্বন করা উচিত ছিল। নালা তৈরির বিষয়ে স্থানীয় প্রশাসনকে পর্যন্ত জানানো হয়নি। কেন্দ্রীয় ও জাতীয় স্তরে বিষয়টি জানানো হবে।

চোপড়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে বাগডোগরা বিমানবন্দরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আকস্মিক এই ঘটনা থেকে ২-৩ মাস লাগবে বেরিয়ে আসতে‌।‌‌ গতকাল বুধবার বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ ক্যাম্পের পাশেই মানুষজন রয়েছেন। চারটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে।‌

বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট আকারে পাঠানো হবে।‌‌ বিএসএফ ক্যাম্পের পাশে থাকা মানুষের জীবনহানি রুখতে আলোচনা করা হবে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তাই নিয়ে আলোচনা করা হবে। এমন কথাই কমিশনের তরফে জানানো হয়েছে। তবে বিএসএফের একাধিক বিবৃতি নিয়েও কটাক্ষ করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।‌‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রীতিমতো এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। বাজেট বক্তৃতার সময় তিনি চোপড়ার প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ওই বিএসএফের শাস্তি চাই৷ ওরা গেরুয়া রঙের প্যাকেটে মানুষদের জিনিস দিচ্ছে। পুরোপুরি বিজেপির ক্যাম্প করছে বিএসএফ৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+