পাশে ডেকে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিমান কাটল আব্দুল করিম চৌধুরীর
দীর্ঘ সময় ধরে তাঁর মুখে ছিল বিদ্রোহের সুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি দূরত্ব বাড়িয়েছিলেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরীকেই পাশে বসালেন নেত্রী৷ কথা বললেন ইসলামপুরের বিধায়কের সঙ্গে।
মুখ্যমন্ত্রীর ব্যবহারে আপ্লুত আব্দুল করিম চৌধুরী। তাঁর মনে দীর্ঘ সময় ধরে ক্ষোভ জমেছিল। উত্তরবঙ্গে তিনি দলের মধ্যেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন৷ কিন্তু মঙ্গলবার যেন মানভঞ্জন পালা দেখল রায়গঞ্জের মুখ্যমন্ত্রীর সভামঞ্চ৷

রায়গঞ্জের সভায় দূরে বসেছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি সেই ঘটনা। তিনিই ডেকে নেন বিধায়ককে। পাশে বসতে বলেন। এরপর দুজনের মধ্যে কথাবার্তা হয়।
আব্দুল করিম চৌধুরী তাঁর সিনিয়র লিডার। এই কথাই বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "করিমদা, আমার করিমদাই। আমার সিনিয়র লিডার।" এই কথা শোনার পরেই আপ্লুত হয়ে যান ইসলামপুরের বিধায়ক। তিনি দীর্ঘ সময় ধরে মনে অভিমান নিয়েছিলেন। সেই অভিমান কেটে গেল৷ এমনই কথা জানিয়েছেন বিধায়ক।
রায়গঞ্জের সভার আগে পর্যন্ত ইসলামপুরের বিধায়ককে নিয়ে দলের মধ্যেই চর্চা ছিল। আব্দুল করিম চৌধুরী দীর্ঘ সময় ধরেই বিক্ষুব্ধ মন্তব্য করছিলেন। এবারের ২১ জুলাই সভাতেও তিনি উপস্থিত ছিলেন না। উত্তরবঙ্গের সভাগুলিতে তাঁকে ডাকা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয় না। এমন একাধিক অভিযোগ পোড়খাওয়া এই রাজনীতিবিদ মাঝেমধ্যেই জানাতেন।
প্রয়োজনে তিনি দল ছেড়ে দিতে পারেন। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও তিনি সরব হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী। তাঁর জায়গায় অন্য কেউ নিতে পারেন না। ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়ার বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন তিনি।
দলের মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কেও মন্তব্য করতে পিছপা হননি ইসলামপুরের বিধায়ক। কুণাল ঘোষ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি একাধিকবার। তবে দলনেত্রী সম্পর্কে তিনি কখনও বিরূপ মন্তব্য করেননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। দীর্ঘকাল পরে এই সাক্ষাৎ। এ কথা বলাই যায়।
মুখ্য্রমন্ত্রী সঙ্গে কথা বলার পর অভিমান ভেঙেছে বিধায়কের। তিনি নেত্রীর কথায় আপ্লুত। নেত্রীর সঙ্গেই তিনি রাজনৈতিক ময়দানে লড়াই করবেন। একথাও জানালেন আব্দুল করিম চৌধুরী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications