Raiganj By Election 2024: রায়গঞ্জে মমতার 'কৃষ্ণ'কে জেতাতে বড় প্ল্যান শাসকের! কী বলছে বিজেপি
Raiganj By Election 2024: লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতে রাজ্যের চারটি বিধানসভার দামামা (By Election 2024) বেজে গেছে। আর মাত্র কদিন বাদে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। বিধানসভা উপনির্বাচনের রণকৌশল ঠিক করতে আজ উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জের মোহর কুঞ্জে।
যেখানে উপস্থিত (Raiganj By Election 2024) ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগারওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করনদিঘীর বিধায়ক গৌতম পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ছিলেন রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীও (Krishna Kalyani)।

রায়গঞ্জ লোকসভা আসনে (Raiganj By Election 2024) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে জেলার মানুষ বিজেপি প্রার্থী কার্তিক পালকে বড় ভোটের ব্যবধানে জয় করেন। আর এহেন ফলাফল সামনে আসার পরেই নানা জল্পনা তৈরি হয়।
রাজনৈতিকমহলের একাংশ দাবি করে, দলবদলু নেতাদের মানুষ আর বিশ্বাস করতে পারছেন না। যদিও অন্য অংশ তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেন। এমনকি কৃষ্ণকল্যাণীও হারের কারণ হিসাবে দলের একাংশকে একহাত নেন। এমনকি 'ষড়যন্ত্র' হয়েছে বলেও অভিযোগ করেন। এই অবস্থায় বিধানসভা উপ নির্বাচনে সে কেন্দ্রে (Raiganj By Election 2024) ফের মমতার বাজি কৃষ্ণকল্যাণী।
সামনে বড় চ্যালেঞ্জ। জেলা নেতৃত্বের কাছে তো বটেই, কৃষ্ণকল্যাণীকে এবার জিততে একেবারে ফুল মুডে ময়দানে নেমে পড়েছেন। এই অবস্থায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগারওয়াল জানিয়েছেন, আজ আমাদের জেলা বৈঠকের আলোচ্য বিষয় বস্তু একটাই ছিল। এটি হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন (Raiganj By Election 2024)। সেই উপনির্বাচনে তৃণমূলকে জিততে হবে। তার জন্য কে কি দায়িত্বে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তবে লোকসভা নির্বাচন একপ্রকার আর বিধানসভা নির্বাচন আরেক প্রকার বলে দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, তাঁর কথায়, মানুষ চিন্তা করে আমাদের এলাকার উন্নয়ন কিভাবে হবে। উন্নয়নের কাজ কে করবে। আর তাদের প্রার্থী কৃষ্ণ কল্যানীকে জয়ী করতে সর্বস্তরের নেতা কর্মীরা মানুষের কাছে যাবে। যদিও তৃণমূলের এহেন প্ল্যানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। লোকসভার মতো সে জেলার মানুষ বিজেপিতে আস্থা রাখবে বলে দাবি নেতৃত্বের।












Click it and Unblock the Notifications