লোকসভা নির্বাচনের সময় সীমান্তে কোটি কোটি টাকার সোনা উদ্ধার! BSF-এর জালে এক মহিলা-সহ চার
একদিকে যখন লোকসভা নির্বাচন চলছে, অন্যদিকে সীমান্তে নজরদারিতে খামতি নেই বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের ক্রমাগত নজরদারি এবং প্রচেষ্টার কারণে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত ২৪ ঘন্টার মধ্যে একের পর এক তিনটি সোনা চোরাচালান বানচাল করেছে।
মঙ্গলবার অর্থাৎ সাত মে সন্ধেয় আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের কর্মীরা ৩০ টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় ট্রাক চালককে এবং আট মে সকালে পৃথক দুটি ঘটনায় বাংলাদেশি মহিলা যাত্রীকে দুটি সোনার বিস্কুট-সহ গ্রেফতার করেছে। আইসিপি পেট্রাপোল থেকে বিস্কুটের সঙ্গে বর্ডার পোস্ট হরিদারপুরের জওয়ানরা মোট ১৮টি সোনার বিস্কুট সহ আরও দুই পাচারকারীকে কলকাতায় যাওয়ার সময় গ্রেপ্তার করে।

- কোথায় কোথায় উদ্ধার
বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, ০৭ মে ২০২৪-এ, আইসিপি পেট্রাপোল, বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা গোয়েন্দাদের কাছ থেকে সোনা পাচারের বিষয়ে খবর পান। তারপরেই তল্লাশির সময় একটি ট্রাকে (WB 25E-8484) তল্লাশি চালিয়ে চালকের কেবিন থেকে ৩০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
এরপর ৮ মে সকালে যাত্রী টার্মিনালে মেটাল ডিটেক্টর দিয়ে একজন বাংলাদেশী মহিলা যাত্রীকে পরীক্ষা করার সম জওযানরা শরীরে লুকনো ধাতুর চিহ্ন দেখতে পান। তারপর ওই মহিলার থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
একই সীমান্ত চৌকি হরিদাসপুরে, ০৫ ব্যাটালিয়নের জওয়ানরা বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ টি সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে, যারা কলকাতার দিকে যাচ্ছিল।
- গ্রেফতার হওয়াদের পরিচয়
যাদের গ্রেফতার করা হলেছে, তারা হল ট্রাক চালক উজ্জ্বল মণ্ডল, পিতা- দিলীপ মণ্ডল, গ্রাম- পলতা। বাস থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন তাপস রায়, পিতা- হরিপদ রায়, গ্রাম- ধাকপাদা এবং অভিজিৎ সাহা, পিতা- অনুপ কুমার সাহা, গ্রাম - রামনগর রোড। এরা সবাই উত্তর ২৪ পরগনার। অন্যদিকে গ্রেফতার হওয়া বাংলাদেশী মহিলার নাম দিলরুবা আক্তার, স্বামী-আব্দুল হোসেন মোল্লা, জেলা- শরিয়তপুর, বিভাগ- ঢাকা, বাংলাদেশ।
- কী বলছেন গ্রেফতার হওয়ারা
জিজ্ঞাসাবাদে ট্রাক চালক উজ্জ্বল মণ্ডল জানিয়েছেন, ৩ মে কার্গো গেট হয়ে ভারত থেকে বাংলাদেশে যান। মঙ্গলবার বেনাপোল বাংলাদেশের বাসিন্দা মনু শেখের কাছ থেকে সোনার বিস্কুটের চালান তাকে দেওয়া টহয়। ভারতে অজ্ঞাত ব্যক্তিকে দিতে বলে সে। এই সোনা ভারতে পাঠানোয় সফল হলে জন্য তিনি ১০,৫০০ টাকা পেতেন। কিন্তু আইসিপি গেটে চেক করার সময় বিএসএফ তাকে ধরে ফেলে।
অন্যদিকে অভিজিৎ সাহা ও তাপস রায় জানিয়েছেন, তারা দুজনেই কুলপুর রাইস মিলের কাছে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সোনার এই চালানটি পেয়েছিলেন। সোনার চালান পাওয়ার পর দুজনেই কলকাতার বাস ধরেন। তারা দুজনেই বলে, এই চালানটি সরবরাহ করতে পারলে প্রতিটি বিস্কুটের জন্য ১০০ টাকা পেতেন। বাসে ওঠার কিছুক্ষণ পরেই মহাপদ আইটিআই কলেজের কাছে বিএসএফ তাকে সোনাসহ ধরে ফেলে।
বাংলাদেশী মহিলা ভ্রমণকারী জানিয়েছেন, তিনি যখন চিকিৎসার জন্য ভারতে আসছিলেন, তখন গ্রামের এক অজ্ঞাত ব্যক্তি তাকে ১০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে দুটি সোনার বিস্কুট দেয়। কিন্তু আইসিপি পেট্রাপোলে চেক করার সময় বিএসএফ তাকে ধরে ফেলে।
- উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য ৪ কোটির বেশি
এইসব সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধার করা সোনার বিস্কুটগুলির মোট ওজন ৫৮৩৯.৪৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৪,৩০,৬৬,১৬৫ টাকা।
- পুরস্কারের আশ্বাস
বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি একে আর্য বিএসএফের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি সীমান্তে বসবাসকারী মানুষদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, যদি তারা সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান, তাহলে বিএসএফের বর্ডার সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। এব্যাপারে ১৪৪১৯ নম্বরে বিএসএফকে তথ্য দেওয়া যেতে পারে। দক্ষিণবঙ্গ সীমান্তের আরেকটি ৯৯০৩৪৭২২২৭ নম্বরও দেওয়া হয়েছে। যাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications