নজরে উত্তরবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে মাস্টারস্ট্রোক দিতে নয়া কর্মসূচির পরিকল্পনা

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। পুজো কাটলেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। তার আগে বিজেপি প্রস্তুতি সেরে রাখছে। উত্তরবঙ্গকে বিশেষ নজরে রেখে পরিকল্পনা সাজাচ্ছে তারা। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকে একপ্রস্থ পরিকল্পনা সাজানো হয়েছে।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। পুজো কাটলেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। তার আগে বিজেপি প্রস্তুতি সেরে রাখছে। উত্তরবঙ্গকে বিশেষ নজরে রেখে পরিকল্পনা সাজাচ্ছে তারা। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকে একপ্রস্থ পরিকল্পনা সাজানো হয়েছে। সেইমতো বিজেপির সর্বভারতীয় কিষান মোর্চার দুদিনের প্রশিক্ষণ শিবির উত্তরবঙ্গে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নজরে উত্তরবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে নয়া কর্মসূচি

এই প্রথম রাজ্যে সর্বভারতীয় কিষাণ মোর্চার প্রশিক্ষণ শিবির হতে চলেছে। সম্প্রতি বৈদিক ভিলেজে বিজেপির মন্থন শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার জলপাইগুড়ির লাটাগুড়ির রিসর্টে কিষান মোর্চার প্রশিক্ষণ শিবির হতে চলেছে। কিষান মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবির হবে।

বুধবার থেকে দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। বাংলা-সহ ৬ রাজ্যের প্রথম শ্রেণির কৃষক নেতাকা থাকবেন এই প্রশিক্ষণ শিবিরে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমোর ও একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বাংলার অন্যান্য় পদ্ম নেতারা।

বিজেপির এই পরিকল্পনা থেকে স্পষ্ট বিজেপি এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কৃষিকে হাতিয়ার করতে চাইছে। হাতিয়ার করতে চাইছে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনকে। বাংলা ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় ও আন্দামানে কৃষি আন্দোলনের রূপরেখা তৈরি করে দেওয়াও এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম লক্ষ্য।

এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার আগে এই প্রশিক্ষণ শিবির থেকে একটা বার্তা বাংলার জনমানসে পাঠাতে চাইছে বিজেপি। তাই বাংলার কৃষক আন্দোলনে বিশেষ নজর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। বাংলার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করতে চাইছে। কোন পথে রণকৌশল তৈরি করা যায়, তা নিয়েও আলোচনা হবে।

পশ্চিমবঙ্গে যখন নজর দিয়েছে বিজেপি, তখন সিঙ্গুর ও নন্দীগ্রামের কৃষকদের বঞ্চনা নিয়ে আলোচনা হবে, এখান থেকে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হবে, তা বলাই বাহুল্য। সেই আন্দোলনকে কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়। কলকাতায় বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠকে একাধিক নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকের তরফে।

সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির খাঁড়া ঝুলছে। রাজ্যের মন্ত্রী থেকে তাবড় তৃণমূল নেতারা জেলে। এই অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে নবান্ন অভিযানে বিজেপি সাড়া ফেলে দিয়েছে। বিজেপি নবান্ন অভিযানের সেই রেশ ধরে রাখতে চাইছে। চাইছে নবান্ন অভিযান থেকে অক্সিজেন নিয়ে আন্দোলনের ধারা বজায় রাখতে। পঞ্চায়েত ভোটের আগে তেমনই পরিকল্পনামাফিক এগনোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+