হারছে জেনেই ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, শীতলকুচি কাণ্ড নিয়ে ফের শাসকদলকে নিশানা দিলীপের
হারছে জেনেই ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, শীতলকুচি কাণ্ড নিয়ে ফের শাসকদলকে নিশানা দিলীপের
গতকালের পর ফের শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন হারছে জেনেই ভয় দেখাতে শুরু করেছে শাসক দল। সেকারণেই প্রতি দফায় গুলি চালানোর ঘটনা ঘটছে। সোমবার নিউটাউনে প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই তৃণমূল কংগ্রেসকে ফের নিশানা করেন দিলীপ ঘোষ।

শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য দিলীপের
গতকাল শীতলকুিচতে ৪ গ্রামবাসীর মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন ছেলেরা বেশি বাড়াবাড়ি করলে আরও বেশি করে শীতলকুচি ঘটবে বাংলায়। তারপরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন শাসক দলের নেতারা। ভোটের মুখে উস্কানি মূলক মন্তব্য করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তাঁরা।

তৃণমূলকে নিশানা দিলীপের
রবিবারের পর সোমবার ফের শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস হারবে জেনেই উস্কানি দিচ্ছে। প্রতিদফায় সেকারণেই গুলি চালানোর পরিস্থিতি তৈরি করছে তারা। কিন্তু এভাবে বেশিদিন আর চলবে না। মানুষ ভয়ের জবাব দিতে শুরু করেছে। তাঁদেরও দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কোনওভাবেই তাঁদের ভোটদান থেকে বিরত করা যাবে না বলে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপের বহিস্কার দাবি
শীতলকুচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর মোদী-অমিত শাহের কাছে তাঁর বহিষ্কার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রচার সভা থেকে অভিষেক বলেছেন, প্রকাশ্যে এই ধরনের উস্কানি মূলক কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনিই হিংসার পরিবেশ তৈরি করে দিচ্ছেনষ কাজেই অবিলম্বে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করুন মোদী- অমিত শাহ।

অমিত শাহের প্রতিক্রিয়া
শীতলকুচিতে ৪ নিরিহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাদ দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন এই সব ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ষড়যন্ত্রে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাবে অমিত শাহ বলেছেন, মানুষ যদি চায় অবশ্যই পদত্যগ করব।












Click it and Unblock the Notifications