মানুষের খাদ্যাভ্যাস বদল করছে বিজেপি, রায়গঞ্জের সভায় এবার আরও আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়

রায়গঞ্জের সভা থেকে বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের খাদ্যাভ্যাস বদলের চেষ্টা করছে বিজেপি সরকার। এবার এই বক্তব্য তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। সরকারি প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার৷ ফের একবার সেই বক্তব্য মানুষের কাছে তুলে ধরলেন তিনি৷ শুধু তাই নয়, লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপি নেতারা ভোট চাইতে আসবেন। সে কথাও মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী।

মানুষের খাদ্যাভ্যাস বদল করছে বিজেপি, রায়গঞ্জের সভায় এবার আরও আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের আগে প্রশাসনিক সফরে আছেন মুখ্যমন্ত্রী। মানুষের সঙ্গে জন সংযোগ করছেন। উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন। সরকারি কাজের খতিয়ান তুলে ধরছেন মানুষের সামনে।

রায়গঞ্জের সভা থেকে থেকে এনআরসি নিয়ে আক্রমণাত্মক হলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ কার্ড দিতে এলে মানুষকে তা নিতে বারণ করলেন তিনি৷ আধার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র আছে সাধারণ মানুষের৷ ফলে তারা এই দেশেরই নাগরিক৷ নতুন করে আর কিছুর দরকার নেই৷ এই কথাই মনে করিয়ে দিলেন তিনি।

বিজেপি সরকার অন্য রাজ্যে মানুষের খাবারের অভ্যাস বদলে দিচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মাছ, ডিম খাওয়া বন্ধ করা হয়েছে। দোকানপাট ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ, রাজস্থানে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করানো হচ্ছে। ক্ষমতায় এসেই বিজেপি এই কাজ করতে শুরু করেছে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিধেয় বস্ত্র নিয়েও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, মানুষ কী পোশাক পরবেন, সেটা তাদের নিজস্ব অধিকার। সেই অধিকার কেউ কখনও কাড়তে পারে না। কেন্দ্রের বাজেট নিয়েও কটাক্ষ করেছেন তিনি। ওদের ভোট অন একাউন্ট হবে। তাতেও তারা মিথ্যা কথা বলবে। কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা রাজ্যে বন্ধ করে রাখা হয়েছে। তারপরেও তৃণমূল সরকার রাজ্যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সাধারণ মানুষের উন্নয়নের কথা তৃণমূল সরকার সব সময় ভাবে৷ এমনই বক্তব্য মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+