Bangladesh-Dilip Ghosh: বাংলাদেশিদের কলকাতা দখলের স্বপ্ন! নেড়ি কুকুর ঘেউ ঘেউ করছে বললেন দিলীপ

Bangladesh-Dilip Ghosh: চারদিনের মাথায় কলকাতা দখল নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা। এমনকি খালেদা জিয়ার দল বিএনপির এক নেতাও বাংলা দখলের হুঁশিয়ারি দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এহেন মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশকে নেড়ি কুকুরের সঙ্গে তুলনা করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিগত বেশ কয়েকদিন ধরেই এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শোনা গিয়েছে। সেই ধারাবাহিকতা আজও অব্যহত। শনিবার শিলিগুড়িতে বিজেপির সদস‌্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Bangladesh-Dilip Ghosh) ।

Bangladesh-Dilip Ghosh

এদিন তিনি শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে ফল আড়তে এই অভিযানে অংশগ্রহন করেন। বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। সম্প্রতি বাংলাদেশ থেকে হুশিয়ারি দেওয়া হচ্ছে চারদিনের মধ্যে কলকাতা দখল নেবে তারা।

সেই হুশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ভারতের উছিষ্ট খেয়ে যারা বেঁচে আছে তার ভারতকে চমকাবে। রাস্তায় চলতে গেলে নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরেও তাকায় না। ওরা আমাদের দয়া দাক্ষিণে বেঁচে আছে। গায়ে মশা বসলে কেউ ওটা নিয়ে চিন্তা করে না বলেও মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

বলে রাখা প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে শুক্রবারই ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করলেন দিলীপ ঘোষ। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুশিয়ারি দিয়ে জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া সীমান্তে অনুগামীদের নিয়ে মিছিল করেন। মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী সহ অন্যান্য স্থানীয় নেতা কর্মী ও গ্রামবাসীরা। সেখান থেকেই একই ভাবে বাংলাদেশকে আক্রমণ শানান প্রাক্তন বিজেপি সাংসদ।

Dilip Ghosh: আরজি কর নিয়েও মুখ খুললেন দিলীপ

অন্যদিকে আরজি কর কান্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিন প্রসঙ্গেও এদিন কথা বলেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্য সরকারের পুলিশ নিকম্মা সেই জন্য সব কেস দিতে হচ্ছে সিবিআই কে। তার কথায়, রাজ্য পুলিশের থেকেও এখন বেশি কেস রয়েছে সিবিআই এর কাছে।

সুতরাং চার্জশিট দিতে দেরি হচ্ছে তাই জামিন হয়ে যাচ্ছে। তদন্ত করতেও তো সময় লাগে। তবে সিবিআই'য়ের হাতে যে কেস আছে সেই তুলনায় লোকবল কম রয়েছে বলেও এদিন মেনে নিয়েছেন বিজেপি নেগতা। তাই সময়ে তদন্ত শেষ করে চার্জ শিট দিতে পারছে না। আর আদালত আদালতের কাজ করছে। আদালতের কাজে বিজেপি কখনও মাথা গলায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+