বাংলাদেশের বর্জ্য মিশছে আত্রেয়ীর জলে! দুর্বিসহ বালুরঘাটের জীবন-জীবিকা
বাংলাদেশ থেকে যাবতীয় নোংরা বর্জ্য মিশ্রিত দুর্গন্ধ যুক্ত কালো জল বালুরঘাটের আত্রেয়ী নদীতে বয়ে যাওয়ায় বিপাকে কাশিয়াখাড়ি ও চকহরিনা এলাকার বাসিন্দারা। দুর্গন্ধ ও কালো জলে খাড়িতে স্থানীয় মানুষজন স্নান করাই শুধু নয় এলাকার মাছ চাষীরাও মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
অথচ কয়েকদিন আগেও এই আত্রেয়ীর জল টলটলে পরিষ্কার ছিল। কাশিয়াখাড়ি ও চকহরিনার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেহেতু এই আত্রেয়ী নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বালুরঘাটে প্রবেশ করেছে, সেইহেতু বাংলাদেশের যাবতীয় নোংরা বর্জ্য পদার্থ আত্রেয়ী নদীতে মিশে যাওয়ার দরুন জল নোংরা দুর্গন্ধ যুক্ত হয়ে পড়ছে। জলের রংও পরিবর্তন হচ্ছে।

যে কারণে স্নান করলে সারা গায়ে চুলকানি হচ্ছে, চর্মরোগ হচ্ছে। পাশাপাশি এই কালো দুর্গন্ধ জল চলে আসায় স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে মাছ পাচ্ছে না, যাও বা মাছ উঠছে জালে তাও মরা। তাঁদের জীবন-জীবিকা দুর্বিসহ হয়ে পড়েছে। স্থানীয় পুরসভা এই জল পাইপ লাইনের মাধ্যমে এলাকায় সরবরাহ করায় এলাকার মানুষজন বিকল্প জল না পেয়ে তা খেয়ে পেটের অসুখে ভুগতে শুরু করেছেন বলে অভিযোগ।
এদিকে ঘটনার খবর জানতে পেরে এলাকার পরিবেশবিদ বিশ্বজিত বসাক ঘটনাস্থলে গিয়ে জল সংগ্রহ করেন। তিনি জলের রং দেখে উদ্বেগ চেপে রাখতে পারেননি। বিশ্বজিত বসাকের দাবি, এত দুর্গন্ধযুক্ত জল আত্রেয়ীতে এর আগে দেখা যায়নি।
স্থানীয় মানুষজনদের মতো তাঁরও সন্দেহ, বাংলাদেশের কেমিক্যালের বর্জ্য আত্রেয়ী নদীতে মিশে যাওয়ার কারণে বালুরঘাটের আত্রেয়ীর জল দূষিত হয়ে পড়েছে। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications