Balurghat Lok Sabha Result 2024: শেষ হয়েও হচ্ছে না! গণনা নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার
Balurghat Lok Sabha Result 2024: গননা শেষ হলেও ফলাফল ঘোষনা নিয়ে টালবাহানা চালাচ্ছে জেলা রিটার্নিং অফিসার! এমনটাই অভিযোগ করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, ১৩ রাউন্ড ঘোষনার ফলাফলের শিট তাদের হাতে দেওয়া হলেও তাতে জয়ের মার্জিন কমলেও তারপরের থেকে রেজাল্ট শিট তাদের হাতে দেওয়া হচ্ছে না।
আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট গণনা কেন্দ্রে (Balurghat Lok Sabha Result 2024)। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীও।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, শেষ গননার পর তাদের যে তথ্য দেওয়া হয় তাতে ১৮ হাজার ভোটে তিনি জয়ী হয়েছেন বলে দেখানো হয়। কিন্তু তৃনমুল প্রার্থীর দাবি ওটা ১৮ হাজার নয় ১০ হাজার হবে। এই নিয়ে জেলা রিটার্নিং আধিকারিক এই ফলাফল ঘোষনা নিয়ে টালবাহানা করছেন বলে অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। ইতিমধ্যে বিষয়টি অবজারভারকে জানিয়েছেন।
তাঁর আরও অভিযোগ,মতৃনমুল নেত্রী তথা মুখ্যমন্ত্রী নাকি এই কেন্দ্র নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃনমুল প্রার্থীকে জয়ী বলে জানানোয় হয়তো জেলা প্রশাসন এই টালবাহানা করছে। তবে আমি জেতার সার্টিফিকেট নিয়েই তবে গননা কেন্দ্র ছাড়ব। মন্তব্য সুকান্ত মজুমদারের। তাঁর দাবি, হারানোর জন্য এরকম কারচুপির আশ্রয় নেওয়া হচ্ছে। তবে এর শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি।
যদিও এই সাংবাদিক বৈঠকের পর গননা কেন্দ্র থেকে তৃনমুল প্রার্থীর ভাই তথা তৃনমুল নেতা প্রশান্ত মিত্র এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন কোন বিভ্রান্তিই নেই, ১৪ রায়ন্ডের গননা চলছে। এখন দেখার শেষ মুহুর্ত পর্যন্ত কত ভোটে জেলা রিটার্নিং আধিকারিক বিজেপি প্রার্থীকে জয়ী হিসেবে ঘোষনা করেন।












Click it and Unblock the Notifications