Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Balurghat Lok Sabha Election 2024 Results Live: বাম দুর্গে পদ্ম ফুটিয়ে ছিলেন সুকান্ত! নজর বালুরঘাটে

Balurghat Lok Sabha Election Results 2024: দীর্ঘদিন ধরে বাম দুর্গ বলেই পরিচিত ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র। আরএসপি ছাড়া অন্য কেউ দখল করতে পারেনি। তৃণমূল ক্ষমতায় আসার পরও সেই জমি ছিল বামেদের দখলে।

২০১৪ সালে প্রথমবার ওই লোকসভা কেন্দ্রে (Balurghat Lok Sabha Election Results 2024) ক্ষমতায় আসে তৃণমূল। আর সেই আসনও ধরে রাখতে পারেনি তৃণমূল।

sukanta and biplab

২০১৯-এ সেখানে সাফল্য পায় বিজেপি। প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী হন সুকান্ত মজুমদার।

মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বালুরঘাটের (Balurghat Lok Sabha Election Results 2024) অধীনে। সেগুলি হল- কুমারগঞ্জ, হরিরামপুর, গঙ্গারামপুর, কুশমণ্ডি, তপন ও ইটাহার। বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে হলেও ইটাহার কেন্দ্রটি উত্তর দিনাজপুরের অন্তর্গত। এবার এই কেন্দ্রের প্রার্থী বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর প্রতিপক্ষ হিসেবে লড়ছেন তৃণমূলের বিপ্লব মিত্র। তিনি হরিরামপুর বিধানসভার বিধায়ক, আবার রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীও।

এছাড়া লড়ছেন আরএসপি-র প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। সাত বিধানসভার (Balurghat Lok Sabha Election Results 2024) মধ্যে চারটি রয়েছে তৃণমূলের দখলে আর বাকি তিনটি বিজেপির দখলে।

২০১৪ সালে বামেদের সরিয়ে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন অর্পিতা ঘোষ। কিন্তু ২০১৯ সালে তৃতীয় স্থান থেকে সোজা প্রথমে উঠে আসে বিজেপি। জয়ী হন সুকান্ত মজুমদার। এবারও সেই গড় ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির।

২০১৪ সালে অর্পিতা ঘোষে প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ৯ হাজার ৬৪১। ৩ লক্ষের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল আরএসপি। বিজেপি প্রার্থী বিশ্বপ্রিয় রায় চৌধুরীর প্রাপ্তি ছিল ২ লক্ষ ২৩ হাজার ১৪টি আসন।

২০১৯ সালে কার্যত খেলা ঘুরিয়ে দেন সুকান্ত মজুমদার। ৫ লক্ষ ৩৯ হাজার ৩১৭ ভোট পেয়ে জয়ী হন তিনি। আর তৃণমূলের অর্পিতা পেয়েছিলেন ৫ লক্ষ ৬ হাজার ২৪টি ভোট। আরএসপি-র প্রার্থী রমেন বর্মণ পেয়েছিলেন ৭২ হাজার ৯৯০টি ভোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+