আরজি করের আবহেই ফের জঘন্য অপরাধ মালদাতেই! ভারসাম্যহীন যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ
North Bengal: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। বিচারের দাবিতে রাত জাগছে নাগরিক সমাজ। বিচারের পাশাপাশি সুরক্ষা এবং নিরাপত্তার দাবিও উঠছে। আর এর মধ্যেই আর এর মধ্যেই ফের ধর্ষণের ঘটনা বাংলায়। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। ইতিমধ্যে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। কার্যত দেরি না করে অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে হবিবপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ছড়িয়ে পড়ে উত্তেজনা (North Bengal) ।

অভিযুক্তের বাড়ি ঘিরে ধরে চলে এলাকার মানুষের বিক্ষোভ। ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা ওই যুবতীর আত্মীয়রা জানান, নির্যাতিতা ওই তরুণীর বাবা আগেই মারা গেছে। তার দাদা ভিন রাজ্যে কাজ করে। যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল। সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ আত্মীয়দের।
বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ওই ব্যক্তি জঘন্য এই অপরাধ ঘটান বলে অভিযোগ। এরপর ওই যুবতী তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরেই চাঞ্চল্য তৈরি হয়। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বলে রাখা প্রয়োজন, গত ৪৮ ঘণ্টায় বাংলায় একের পর ধর্ষণ এবং শ্লিলাতাহানির ঘটনা সামনে এসেছে। আরজি কর হাসপাতালের আবহেই রবিবার হাওড়া সদর হাসপাতালে এক কিশোরীকে শ্লীলতাহানির ঘটনা সামনে আসে। গ্রেফতার হয় এক হাসপাতালেরই কর্মী।
এমনকি রবিবারই মালদহতেই এক আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ঘটনায় কোয়াক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। হবিবপুর থানা এলাকার ঘটনা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। একের পর এক ঘটনায় ইতিমধ্যে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। প্রশ্ন তুলেছে মহিলা নিরাপত্তা নিয়ে।












Click it and Unblock the Notifications