Alipurduar Lok Sabha Election Results 2024 LIVE Updates: বিজেপির থেকে আলিপুরদুয়ার দখল ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল
Alipurduar Lok Sabha Election Results 2024 LIVE Updates: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এখানকার মোট ভোটার ১৭,৭৩, ২৫২। ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ, যা ২০১৯ সালের তুলনায় ৪.০৩ শতাংশ কম। এই আসনটি দখলে রাখার চ্যালেঞ্জ বিজেপির।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি ১০টি লোকসভা নির্বাচনে দখলে রেখেছিল আরএসপি। ১৯৭৭ সালে এই কেন্দ্রে প্রথম ভোট হয়, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে শেষবার এই আসন থেকে আরএসপি সাংসদ নির্বাচিত হন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রথমবার এই কেন্দ্র থেকে জয়লাভ করে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া জন বার্লাকে এবার প্রার্থী করেনি গেরুয়া শিবির। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এই আসন থেকে লড়ছেন। তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে প্রকাশ চিক বড়াইককে। আরএসপির প্রার্থী হয়েছেন মিলি ওরাওঁ। তবে মূল লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপিরই।
আলিপুরদুয়ার লোকসভার মধ্যে যে ৭টি বিধানসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে সাতটিতেই ছিলেন বিজেপির বিধায়ক। বিজেপির টিকিটে আলিপুরদুয়ার বিধানসভা নির্বাচনে জেতা সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যদিও খাতায়-কলমে তিনি বিজেপিরই বিধায়ক। এই লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলি রয়েছে সেগুলি হলো- কোচবিহার জেলার তুফানগঞ্জ, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা। মনোজ মাদারিহাটের বিধায়ক।












Click it and Unblock the Notifications