Loksabha Vote 2024: বুথের ১০০ কিলোমিটারের মধ্যে জয় শ্রীরাম স্লোগান, রাজু বিস্তা পৌঁছতেই বিক্ষোভ
শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে জয় শ্রীরাম স্লোগান তুলে এবং মোদির টি শার্ট পড়ে ঘুরতে দেখা যায় বিজেপি কর্মীকে। এরপরই ওই এলাকায় বিজেপি প্রার্থী পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা।
এরপরই প্রার্থী রাজু বিস্তা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজু বিস্তা বলেন, যদি কোন কর্মী সে যেই দলেরই হোক না কেন এমন কাজ করে সেটা অন্যায়। রাজু বিস্তা স্কুটি নিয়ে একাধিক জায়গা ঘুরে বেড়াচ্ছিলেন। সকাল সকাল ভোট দিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী। তারপরেই তিনি ভোট দেখতে বেরিয়ে পড়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে দার্জিলিংেয়ই বিজেপির অন্দরে জোর বিরোধ রয়েছে। দার্জিলিংয়ের বাইরের কাউকে প্রার্থী করা আর পাহাড় মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি বিধায়ক। তিনি নিয়ে নির্দল প্রার্খী হয়ে দাঁড়িয়েছেন দার্জিলিংয়ে। কাজেই রাজু বিস্তাকে নিয়ে দার্জিলিংয়ে দলের অন্দরেই অসন্তোষ রয়েছে।
চোপড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বন্দুক নিয়ে বুথের আশপাশে ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তথা সাংসদ রাজু বিস্তা। তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের উত্তর দিনাজপুরের এই বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে খোলা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। বিজেপি সহ বিরোধী দলের পোলিং এজেন্টদের সরিয়ে দেওয়া ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। সেই সব বুথে পুনর্নিবাচনের দাবিও তুলেছেন বিজেপি সাংসদ।
প্রসঙ্গত উল্লেখ্য সকাল থেকে চোপড়ায় উত্তেজনা রয়েছে। একাধিক জায়গায় বুথে অশান্তির খবর আসছে। বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। চোপড়ায় একাধিক বুথের বাইরে জমােয়ত লক্ষ্য করা গিয়েছে। জমায়েত হঠাতে বাহিনী লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। এই নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চোপড়ায় উত্তেজনা ছড়ায়। সকালে বালুরঘাটেও বিজেপি প্রার্থী সুতান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরোধ তৈরি হয়েছিল।
তপনে বিজেপি নেতাকে বারধরের অভিযোগ উঠেছিল। তারপরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে পুলিশ ঠিক কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে আইসিকে রীতিমতো চাকরি খেয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। বুথের ১০০ মিটারের মধ্যে কেন নির্বাচনী ক্যাম্প থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications