ভোটে ছাপ্পা, লুঠ করার জন্য নেতা মনোনীত করা হচ্ছে! এবার মমতার বিরুদ্ধে বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সম্প্রতি কুণাল ঘোষ দলের মধ্যে নবীন -প্রবীন নিয়ে বিতর্ক শুরু করেছিলেন। ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী কুণাল ঘোষকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেবার দাবি করেছিলেন। কুণাল ঘোষ নবীন -প্রবীন বিতর্কে সৃষ্টি দলকে দুর্বল করার চক্রান্তের অভিযোগ করেছিলেন। বিধায়কের এই বক্তব্যের পর কুণাল ঘোষ বিধায়কের উদ্দেশ্যে টিপ্পনি কেটে বলেন, করিম চৌধুরীর যে বয়স হয়েছে তার বক্তব্যে পরিষ্কার।

কুণাল ঘোষ বলেছিলেন, দল থেকে তাঁকে বহিষ্কার করার একটা সার্টিফিকেট পাঠিয়ে দিলে তা তিনি বাঁধিয়ে রাখবেন। কুণাল ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। তাঁর অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর কাছে কুণাল ঘোষ সম্পর্কে একটা আর্জি জানিয়েছিলাম। কুণাল ঘোষ নবীন -প্রবীন ইস্যু তৈরি করে দলকে দুর্বল করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছিলেন।

এবার মমতার বিরুদ্ধে বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী

এদিকে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনকে রাজ্য কমিটি পুনরায় মনোনীত করলেও ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী দলের সিদ্ধান্ত মানবেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। বিধায়কের দাবি, দলকে তাঁর অর্থাৎ স্থানীয় বিধায়কের মনোনীত নেতাদের অনুমোদন দিতে হবে। তিনি এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মানবেন না বলেও জানিয়েছেন।

সেটা না করে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের মনোনীত নেতাদের দলীয় নেতৃত্ব করছে বলে মন্তব্য করেছেন আব্দুল করিম চৌধুরী৷ তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সমান্তরাল কমিটি গঠন করেছেন। বিদ্রোহী বিধায়কের অভিযোগ ভোটে ছাপ্পা, লুঠ করার জন্য কানাইয়ালাল আগরওয়াল তার মনোনীত জাকির হোসেনকে ব্লক সভাপতির পদে এনেছেন।

প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে আব্দুল করিম চৌধুরী বলেছিলেন, প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনও রাজ্য, এমন কী কোনও দেশও চলবে না। তিনি কটাক্ষ করে বলেছিলেন বাঁদরের হাতে নারকেল দেওয়া আর কী! তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ সম্পর্কে উপদেশ দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, বাচ্চা ছেলে, সঙ্গে রাখুন, কিন্তু পুরো ক্ষমতা দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+