'কলকাতার একাধিক হোটেলে নিয়ে গিয়েছে' কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

সাগরদিঘি উপ নির্বাচনকে কেন্দ্র ক্রমশ উত্তেজনা চড়ছে। আর এর মধ্যেই একের পর এক অভিযোগ।

সামনেই সাগরদিঘি উপ-নির্বাচন! আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর মধ্যেই কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এক মহিলার। শুধু তাই নয়, দিনের পর নানা ভাবে হয়রানি করা হয়েছে বলেও দাবি তাঁর। ইতিমধ্যে সাঁকরাইল থানায় বায়রণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

তবে ভোটের আগে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।

যদিও বায়রন বিশ্বাসের দাবি, তাঁর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। শুধু তাই নয়, মিথ্যা মামলাতে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁর।

দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ

দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ

ওই মহিলার অভিযোগ, গত কয়েকবছর ধরে বায়রন চাকরি দেওয়ার নামে দিনের পর দিন যৌন হেনস্থা করেছে। শুধু তাই নয়, একাধিক ফোন নম্বর থেকে তাঁকে নানা ভাবে ফোন করে উতক্ত করা হয়েছে বলেও দাবি করেছেন ওই মহিলা। পাশাপাশি কলকাতার একাধিক হোটেলেও তাঁকে নিয়ে গিয়েছে বলে দাবি তাঁর। এমনকি এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলার ভয়ংকর পরিণতি হবে বলে কংগ্রেস প্রার্থী বায়রন তাঁকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ ওই মহিলার।

হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে

ইতিমধ্যে ওই মহিলার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তিনি বলছেন, বায়রন বিশ্বাস তাঁকে দিনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করছে। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। কিন্তু নিতান্ত অসহায় এবং ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছেন বলে ওই ভিডিওতে দাবি করছেন ওই মহিলা। তবে বায়রণ তাঁকে নানা ভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। আর তা বলতে গিয়ে ওই মহিলার দাবি, ওনার কাছে হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে যেখানে উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আর সেটা নিয়েই আতঙ্কিত তিনি।

Recommended Video

সাগরদিঘিতে প্রতিদ্বন্দ্বী হটাতে চায় শাসকদল, ফাঁসানো হচ্ছে কংগ্রেস প্রার্থীকে, উঠছে অভিযোগ
অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতা

অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতা

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতা। বায়রণের পালটা দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এইভাবে কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থীর ওপর মিথ্যা মামলা করা হচ্ছে। তবে যদি দীর্ঘ ৮ বছরের সম্পর্ক থাকে তাহলে কেন আগে অভিযোগ করেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই কংগ্রেস নেতা। শুধু তাই নয়, তৃণমূল নোংরামি করছে বলেও অভিযোগ তাঁর। মানুষ ওদের পাশে নেই বলে এমন অভিযোগ। তবে এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি তৃণমূল প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+