কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থান? বিজেপির প্রভাব কোন ইস্যুতে, কী বলছেন অধীর চৌধুরী
Adhir Chowdhury: চতুর্থ দফার ভোট বহরমপুরে। তার আগে বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রে কংগ্রেস-বাম জোট প্রার্থী অধীর চৌধুরীর। ১৯৯৯ সাল থেকে পরপর পাঁচবার তিনি বহরমপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এবার নিয়ে তিনি ষষ্ঠবার নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন।
বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবং বিজেপির ডক্টর নির্মল সাহা। অধীর চৌধুরী দাবি করেছেন, এবারও তিনি জয়ী হবেন। সারা দেসে এবার বিজেপি সহজ জয় পাবে না বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিজেপির জয় সহজ নয়
অধীর চৌধুরী দাবি করেছেন, সারা দেশে ভোটের তিনটি দফা হয়ে গিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটও দ্রুত পরিবর্তন হচ্ছে। দেশ জুড়ে মোদীর প্রভাব কমছে বলেও দাবি করেছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন, যত দিন যাচ্ছে ধাপে ধাপে প্রধানমন্ত্রীর মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ততই বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। অধীর চৌধুরীর দাবি, এবার বিজেপিও বলতে পারছে না তারা সহজেই জয় পাবে।
চ্যালেঞ্জে ভয় পাচ্ছেন মোদী
অধীর চৌধুরীর দাবি, প্রধানমন্ত্রী মেদী বিরোধীদের কাছ থেকে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তাতে তিনি ভয় পাচ্ছেন। তিনি আরও বলেছেন, এবার পুলওয়ামা-বালাকোটের মতো সমস্যা নেই। আশা ছিল রামমন্দির বড় ইস্যু হবে, কিন্তু যত দিন যাচ্ছে তার প্রভাবও তত কমছে।
অধীর চৌধুরী বলেছেন, নিজে নির্বাচনী বিশ্লেষক না হলেও, তিনি দেখতে পাচ্ছেন, এবার প্রধানমন্ত্রী আগের মতো আরাম দায়ক অবস্থায় নেই।
কেন মমতার বিরুদ্ধে কড়া অবস্থান
তৃণমূল গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধী অধীর চৌধুরী। আর রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সেই বিরোধিতা আরও বেড়েছে। এব্যাপারে অধীর চৌধুরী বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই করছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল বাংলায় কংগ্রেসকে ধ্বংস করা। গত কয়েকবছর ধরে রাজ্য কংগ্রেস টিকে থাকার লড়ই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে টিকে থাকতেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থান বলে জানিয়েছেন অধীর চৌধুরী। সঙ্গে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট না হওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর বিরুদ্ধে অভিযোগও উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলেও আক্রমণ করেছেন।












Click it and Unblock the Notifications