হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ! মমতা বললেন, সংখ্যালঘুদের বাড়ি NIA নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিল
Ram Navami 2024: রেজিনগরে রাম নবমীর মিছিলে হামলা। এই ঘটনায় মুর্শিদাবাদে দাঁড়িয়েই বিজেপিকে আক্রমন শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। এমনকি অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করে আক্রমণ শানালেন। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
কড়া ভাষায় পালটা তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) আক্রমন শানিয়েছে বিজেপি। এই বিষয়ে মুখ খুলছে বাম-কংগ্রেসও। আর এই বিতর্কের (Ram Navami 2024) মধ্যেই এনআইএ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটিয়েছে। গতকাল আবার ঘটনাও হয়েছে। ঘটনায় এক ভাই এবং ওসি আহত হন... আওত হয়েছেন আরও ১৯ জন। এরপরেই নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমন শানান প্রশাসনিক প্রধান। বলেন, কেন অস্ত্র হাতে মিছিল করবেন। অস্ত্র হাতে আপনাদের কে মিছিল করার অধিকার কে দিয়েছে? এমনকি সংখ্যালঘুদের বাড়ি NIA নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিয়েছে? তা নিয়েও নাম না করে এদিন বিজেপিকে আক্রমন শানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মণিপুরের একের পর এক চার্চে আগুন লাগিয়ে দেওয়া নিয়েও আক্রমন শানান।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বঙ্গ বিজেপির দাবি, উনি ঠিক বলছেন না। উস্কানিমূলক মন্তব্য করছেন। ভোট পর্যায়ে কোনও বড় অশান্তির ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী নিজে দায়ী থাকবেন বলে তোপ রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। কার্যত একই দাবি বাম-কংগ্রেসেও। বাংলায় শান্তির পরিবেশ বজায় রাখার আবেদন বিরোধীদের। অন্যদিকে রামনবমীর দিন মুর্শিদাবাদে গণ্ডগোলের ঘটনায় NIA তদন্ত চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হল। আজ শুক্রবার দুপুরে এই বিষয়ে আবেদন জানানো হয়।
যা খবর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এরপরেই মামলার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই মামলা দায়ের করা হচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা হতে পারে। আর তা হলে আগামী সোমবার এই সংক্রান্ত শুনানির সম্ভাবনা রয়েছে।
বলে রাখা প্রয়োজন, মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘটে । ছাদ থেকে ছোঁড়া হয় ঢিল। এই ঘটনায় অন্তত ২০ জন রামভক্ত আহত হন বলে অভিযোগ। এমনকি বোমা ছোঁড়াও হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications