রঘুনাথগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী ও শ্বশুরকে ধরে চলল মারধর
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাইদাপুর পুরাপাড়া গ্রামে গৃহবধূর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম পূর্ণিমা সরকার। অন্যদিকে এই ঘটনার জেরে স্বামী ও শ্বশুরকে মারধর করলেন গ্রামের বাসিন্দারা ।
বছর ছয়েক আগে আগে বিয়ে হয় লালগোলার সারপাখিরা গ্রামের বাসিন্দার পূর্ণিমা সরকারের সঙ্গে রঘুনাথগঞ্জের সাইদাপুর পুরাপাড়া গ্রামের বাসিন্দা সুব্রত সরকারের সঙ্গে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূ পূর্ণিমা সরকারের ওপর মানষিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হতো।

শ্বশুর বাড়ির সদস্যরা এই নির্যাতন করত বলেই অভিযোগ। স্বামী ও শ্বশুর ঘটনার পর পলাতক হয়ে যান। গ্রামের বাসিন্দারা দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।
এই ঘটনার জেরে স্বামী সুব্রত সরকার, শ্বশুর পুষ্প সরকার ও শাশুড়ি অকুমারী সরকারের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূর্ণিমার বাপের বাড়ির পক্ষ থেকে।

অন্যদিকে, গ্রামের বাসিন্দারা ঘন্টা খানেক মধ্যেই স্বামী সুব্রত সরকার ও শ্বশুর পুষ্প সরকারকে খুঁজে বের করা হয় গ্রামের এক জায়গা থেকে। তারপর মন্দিরে আটকে রাখা হয় তাঁদের। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করতে গেলে গ্রামের বাসিন্দাদের রোষের মুখে পড়েন শ্বশুর ও স্বামী।
পুলিশের সামনেই চলে গণধোলাই। পরে সঙ্গে সঙ্গে স্বামী ও শ্বশুরকে তুলে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications