কংগ্রেস-বাম জোটে ভাঙন অব্যাহত, মুর্শিদাবাদ-রাজগঞ্জে পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলে
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিরোধী শিবিরে ভাঙন ধরছে বাংলায়। ভোটে জয়ী হওয়ার পরই পঞ্চায়েত সদস্যা কাউন্টিং সেন্টার থেকে তৃমমূলে যোগ দেওযার কথা ঘোষণা করেছিলেন। তারপর বিরোধী শিবিরের একের পর এক রক্তক্ষরণ অব্যাহত।
এমনকী শুধু বাম-কংগ্রেস শিবিরে নয়, বিজেপিতেও ভাঙন ধরেছে। বিজেপির জয়ী প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূল। কিছু ক্ষেত্রে আবার ঘরওয়াপসিও হয়েছে। কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিভিন্ন জেলায় বিরোধী শিবিরের উপরই বারবার নেমে আসছে আঘাত।

সম্প্রতি মুর্শিদাবাদেক চার কংগ্রেসের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন তৃণমূলে। আবার জলপাইগুড়িতে সিপিএমের টিকিটে জয়ী এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস ও সিপিএম উভয় দলই এই ভাঙন নিয়ে তির ছোড়েন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
জলপাইগুড়ির রাজগঞ্জ পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েও তৃণমূলে যোগ দিলেন সিপিএম প্রার্থী। রবিবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন। রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া ১০৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সবেজা বেগমের দলবদলে ফের প্রশ্নের মুখে পড়ে গেল বিরোধী শিবির!
বিরোধী বাম-কংগ্রেস জোট তাঁগের সদস্যদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। দলের বাঁধন ছিন্ন করে তাঁরা তৃণমূলে নাম লেখাচ্ছে। কংগ্রেস ও সিপিএম শিবিরের পক্ষ থেক দাবি করা হয়েছে, তৃণমূল ভয় ও লোভ দেখিয়ে দলে টানছে তাদের জয়ী প্রার্থীদের। মানুষের সমর্থন নেই শুধু ক্ষমতায় দম্ভে তৃণমূল এই কাজ করে চলেছে।

যদিও রাজগঞ্জে তৃণমূলের এই যোগদান ঘটা করেই অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি তুষারকান্তি দত্ত, জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উত্তরা বর্মন-সহ দলের অন্যান্য নেতা-নেত্রীরা।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশরে পর থেকে মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত রয়েছে। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের টিকিটে জয়ী ৪ পঞ্চায়েত সদস্য। সিপিএমের টিকিটে দয়ী এক পঞ্চায়েত সদস্যও শাসকদলে যোগ দিয়েছেন। এর ফলে বাম ও কংগ্রেসে ধারাবাহিক ভাঙন চলছেই।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications