অধীরকে ভাইফোঁটা দিয়ে পুত্রহারা মায়ের বার্তা, ২০২১-এ মুখ্যমন্ত্রী দেখতে চাই
অধীরকে ভাইফোঁটা দিয়ে পুত্রহারা মায়ের বার্তা, ২০২১-এ মুখ্যমন্ত্রী দেখতে চাই
অধীর চৌধুরীকে বিজয়ী দেখতে চেয়েছিলেন। তাই ছেলের দেহ ময়নাতদন্তে পাঠিয়েও ২০১৯-এর ৩০ এপ্রিল ভোট দিতে গিয়েছিলেন বহরমপুরের শেখ পাড়ার বাসিন্দা রেণুকা মাড্ডি। সোমবার সেই রেণুকা মাড্ডির বাড়িতে ফোঁটা নিতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ( adhir chowdhury)।

ছেলের দেহ ফেলে ভোট দিতে গিয়েছিলেন রেণুকা
২০১৯-এর ৩০ এপ্রিল, সোমবার। বহরমপুর লোকসভার নির্বাচনের দিন। ওইদিনই বহরমপুরের শেখপাড়ার বাসিন্দা রেণুকা মাড্ডি নিজের ছেলে রজত মাড্ডিকে বাড়িতে রেখে শ্রীগুরু পাঠশালায় ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে লন্বা লাইন থাকায় ফিরে আসেন তিনি। বাড়িতে আসার পর দেখেন, ঘরের দরজা বন্ধ। সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভেঙে ঢোকেন। দেখেন ছেলে রজতের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রজতকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠিয়ে দেওয়ার ময়নাতদন্তের জন্য। এরপর ফের ভোট কেন্দ্রে যান রেণুকা মাড্ডি। দাবি অনুযায়ী, ভোট দেন অধীর চৌধুরীকে। ছেলের মৃত্যুর কথা বলায় তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করে দিয়েছিলেন প্রিসাইডিং অফিসার। সেই সময় সন্তান হারা মা বলেছিলেন, যদি তাঁর একটা ভোটের জন্য অধীর চৌধুরী হেরে যান, তাই ছেলের মৃত্যুর পরেও ভোট দিতে গিয়েছিলেন।

দিনের শেষে অধীর গিয়েছিলেন রেণুকা মাড্ডির বাড়িতে
খবর পেয়ে দিনের শেষে অবশ্য রেণুকা মাড্ডির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অধীর চৌধুরী। মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। বলেছিলেন সন্তান হারানোর যন্ত্রণা তিনি বোঝেন। আর যে মা সন্তান হারিয়েও তাঁর জন্য ভোট দিতে ছুটে যান, তাঁর কাছে তিনি চির কৃতজ্ঞ থাকবেন। বিষয়টি তাঁর জনপ্রতিনিধি হওয়া জীবনে বিরল সম্মান বলেও মন্তব্য করেছিলেন অধীর চৌধুরী।

রাখিবন্ধনের দিন অধীরকে পরিয়েছিলেন রাখি
রাখি বন্ধন উৎসবের দিন অধীর চৌধুরীর হাতে রাখিও পরিয়েছিলেন রেণুকা।

এবার দিলেন ভাইফোঁটা
এদিন সকালে রেণুকা মাড্ডির বহরমপুরের শেখপাড়ার বাড়িতে পৌঁছে যান অধীর চৌধুরী। নিয়ম পালন করে হয় ভাইফোঁটার অনুষ্ঠান। এদিনের প্রথম ফোঁটা নেন তাঁর হাতেই। মিষ্টিমুখের পর অধীর চৌধুরী রেণুকা মাড্ডিকে একটি শাড়ি উপহার দেন। রেণুকা অধীরকে একটা ব্লেজার দেন। রেণুকা মাড্ডি বলেন, তিনি সারাজীবন অধীর চৌধুরীকে ফোঁচা দিতে চান। আর এই নেতাকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। পাল্টা অধীর চৌধুরী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications