Panchayat Election 203: মুর্শিদাবাদের পুরনো ‘ডন’ এখন বিজেপির এজেন্ট হয়েছেন! নিশানা ফিরহাদের

অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের পুরনো 'ডন' আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেইসঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদের 'ডন' এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ কাজ করছেন। তাঁর একটাই কাজ, তৃণমূল কোথায় প্রার্থী দিতে পারেনি, তা খোঁজা। খড়গ্রামে পঞ্চায়েত ভোট প্রচারে গিয়ে এই ভাষাতেই অধীর চৌধুরীকে একহাত নিলেন ফিরহাদ।

মুর্শিদাবাদের খড়গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মিসভা করে তৃণমূল। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর হাইমাদ্রাসাতে তৃণমূলের সেই কর্মিসভা অনুষ্ঠিত হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মিসভায় ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত প্রমুখ।

Firhad Hakim

মুর্শিদাবাদ জেলা পরিষদের সমস্ত তৃণমূলের প্রার্থী ও অন্যান্য প্রার্থীদের নিয়ে ভরা মঞ্চ থেকেই তিনি কটাক্ষ করেন অধীর চৌধুরীকে। ফিরহাদ অভিযোগ করেন, বিরোধীরা পঞ্চায়েত নির্বাচন কোনোভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনের অধিকার থেকে বানচাল করার চেষ্টা করছে বিরোধীরা।

ফিরহাদ বলেন, আসলে বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। যখন আমরা মানুষের সাহায্য করছি, তখন বিরোধীরা টিভির সামনে বক্তব্য রাখা ছাড়া আর কিছুই করছে না। মানুষের সঙ্গে নেই বিরোধীরা। জনগণ ওদের বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই টিভিতে ভাষণ দিয়ে ভেসে থাকার চেষ্টা করছে ওরা।

Firhad Hakim

এদিন অধীর চৌধুরী নাম না করেই তিনি বলেন, নিজের নেতৃত্ব রাখতে হবে, তাই বারবার করে তৃণমূল কংগ্রেসের কারা টিকিট পেল না সেটা সার্ভে করছেন। এটাই হচ্ছে এখানের পুরোনো ডন। আমাদের নেতৃবৃন্দের কাউকে পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। আমরা যারা তৃণমূল করি, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই পছন্দ করি। তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি।

ফিরহাদ বলেন, নিজেদের পাঁচটি ভাই থাকলে ঝামেলা হয়, সেটা পরে মিটিয়ে নেওয়া হয়। অধীর চৌধুরী চাইছেন আমি বড়ো না তুমি বড়ো, তা নিরূপণ করতে। কিন্তু যখন দেখলাম কংগ্রেস কর্মীর হাত কাটা যাচ্ছে, কংগ্রেসের তরফে তখনও সিপিএমের চামচা গিরি করা ছাড়া কিছুই করতে পারলেন না তিনি।

Firhad Hakim

ফিরহাদ বলেন, এখন আমাদের প্রতিজ্ঞা নিতে হবে-- যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস আছে, সেখানে সর্বশক্তি দিয়ে তৃণমূলকে জয়ী করতে হবে। মনে রাখতে হবে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন অধীর চৌধুরী। তাঁর ফাঁদে পড়বেন না। তৃণমূল দল যদি শক্তিশালী না হয়, তা হলে বিজেপি আসবে, অধীর চৌধুরী কিন্তু আসবে না।

দেখতে পাচ্ছেন না, হাইকোর্টে পিটিশন করছে সিপিএমের আইনজীবীরা। বিজেপির এজেন্সিগুলো সক্রিয় হচ্ছে। আমরা চাই দেশ থেকে বিজেপি মুক্ত হোক। বিজেপির সন্ত্রাস সারা দেশকে গ্রাস করার চেষ্টা করচে, তাই আমরা পাটনাতে বসেছিলাম একসঙ্গে। আমরা চাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি হোক ভারতবর্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+