পুলিশের একটাই কাজ তৃণমূলকে বাঁচানো! মুর্শিদাবাদের জঙ্গি যোগ নিয়ে বিস্ফোরক অধীর
মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জনের গ্রেফতারিকে দুশ্চিন্তার বিষয় বলে বর্ণনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের
মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জনের গ্রেফতারিকে দুশ্চিন্তার বিষয় বলে বর্ণনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের নাম জঙ্গি যোগে বারবার এসেছে। তবে রাজনীতি করতে দিয়ে ঘাড়ে দোষ চাপানোর পক্ষপাতী তিনি নন বলে জানিয়েছেন অধীর।

মুর্শিদাবাদের নাম এসেছে আগেও
কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে মুর্শিদাবাদের নাম যোগ হয়েছে এর আগেও। বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের ভারত তথা পশ্চিমবঙ্গে কার্যকলাপেও নাম জড়িয়েছে মুর্শিবাদাদের। এদিন সেটাই উল্লেখ করেছেন অধীর চৌধুরী। এর আগে বুদ্ধগয়ায় বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ সামনে এসেছে।

আল কায়েদার মুর্শিদাবাদ যোগ দুশ্চিন্তার
অধীর চৌধুরী বলেন, যে সংগঠনের প্রধান ছিল বিন লাদেন, তারা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল, তাদের নামের সঙ্গে মুর্শিদাবাদ যোগ হয়ে যাওয়া অত্যন্ত দুশ্চিন্তার বলে উল্লেখ করেছেন তিনি। মুর্শিদাবাদ-সহ সীমান্ত এলাকা ক্রমেই বিপজ্জনক হচ্ছে।

যাঁদের গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র
অধীর চৌধুরী বলেন, যাদের মুর্শিবাদার থেকে গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র, সাধারণ। আল কায়েদা এই ধরনের মানুষদেরই শিকার করে বলে মন্তব্য করেছেন অধীর। জঙ্গি সংগঠনগুলি সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর। তিনি বলেন, এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে লড়াইয়ে রাজ্যের পুলিশ কি দক্ষ। এব্যাপারে তিনি বর্ধমানের খাগড়াগড়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যদি খাগড়াগড়ে কেউ মারা না যেত তাহলে আন্তর্জাতিক জঙ্গি যোগের বিষয়টি সামনেই আসত না। পশ্চিমবঙ্গের পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ যোগ্যতাকে ক্ষয় করছে। তিনি বলেন, দক্ষ লোককে যোগ্য জায়গায় বসানোর সময় এসে গিয়েছে।

পুলিশের একটাই কাজ তৃণমূলকে বাঁচানো
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, তৃণমূলের একটাই কাজ, তৃণমূলকে বাঁচানো। ভোট বন্ধ করে দাও, বিপক্ষ দল করা বন্ধ করে দাও, এটাই হল পুলিশের অ্যাজেন্ডা। তিনি বলেন, পার্টির থেকে দেশ আগে।

গ্রেফতার হওয়াদের নয়জনই মুর্শিদাবাদের
এদিন সকালে চালানো অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে কেরল থেকে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল নাজমুস সাকিব, লিও ইয়ান আহমেদ, আল মামুন কামাল, মইনুল মণ্ডল, আতিউর রহমান, আবু সুফিয়ান, মোশাররফ হোসেন, ইয়াকুব বিশ্বাস, মুর্সিদ হাসান।
-
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications