নবগ্রামে লকআপে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! এলাকায় উত্তেজনা, সাসপেন্ড থানার ওসি

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ধুন্ধুমার কান্ড শুক্রবার রাতে। এরপর শনিবারও উতপ্ত নবগ্রাম । নবগ্রামের সিঙ্গারের গ্রামে পুলিশ ঢুকতে গেলে বাধা দিল গ্রামের বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তি গোবিন্দ ঘোষ নবগ্রাম থানার সেনা ছাইনিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।

শুক্রবার নবগ্রামে সিঙ্গারের গোবিন্দ ঘোষ নামের এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

নবগ্রাম

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুলিশ কর্মীর বাড়ি থেকে চুরি হয়ে যায় তেইশ ভরি সোনা এবং দেড় থেকে ২ লক্ষ টাকা। সেই সন্দেহে নবগ্রামের সিঙ্গার গ্রাম থেকে নবগ্রাম থানার পুলিশ আটক করে নিয়ে আসে গোবিন্দ ঘোষ নামের এক ব্যক্তিকে।

তাঁকে শুক্রবার পিটিয়ে খুন করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে নবগ্রাম থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ইট বৃষ্টি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে শনিবারেও ফের উতপ্ত হল গ্রাম। এবার পুলিশকে ঘিরে বিক্ষোভ ও গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা।

এদিকে এই ঘটনায় নবগ্রাম খানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের লকআপে গোবিন্দ ঘোষের মৃত্যুর ঘটনাও স্বীকার করে নেওয়া হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+