Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুর্শিদাবাদের ধৃতদের সঙ্গে আইএস এবং জামাত যোগের দাবি! জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য

মুর্শিদাবাদের ধৃতদের সঙ্গে আইএস এবং জামাত যোগের দাবি! জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য

শুরুটায় ছিল আল কায়েদা যোগের অভিযোগ। এবার আসছে আইএস যোগের অভিযোগ। আল কায়েদা যোগের অভিযোগে মুর্শিদাবাদ থেকে ছয়জন এবং কেরল থেকে তিনজনকে গ্রেফতার করে এনআইএ। পরে তাদের জেরা করে আরও একজনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে আইএস এবং বাংলাদেশের জেএমবি যোগের কথাও উঠে আসছে। এমনটাই খবর এনআইএ সূত্রে।

ধৃতদের জেরা করে নতুন তথ্যের সন্ধান

ধৃতদের জেরা করে নতুন তথ্যের সন্ধান

দিন কয়েক আগে আল কায়েদা জঙ্গি সন্দেহে মুর্শিবাদাদের জলঙ্গি, ডোমকল থেকে ছয়জনকে গ্রেফতার করে এনআইএ। একই সময়ে কেরলের এর্নাকুলামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এই তিনজনের বাড়িও মুর্শিদাবাদে। এনআইএ হেফাজতের থাকাদের টানা জেরা করা হচ্ছে। আর তা থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।

 উলুবেড়িয়ায় আইএস ও জেএমবি যোগ

উলুবেড়িয়ায় আইএস ও জেএমবি যোগ

এনআইএ সূত্রে খবর এর আগে উলুবেড়িয়ার সঙ্গে আইএস যোগ পাওয়া গিয়েছে ২০১৯-এর জুনে। সেই সময় কলকাতা পুলিশের এসটিএফ উলুবেড়িয়া থেকে ৪ জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে জেএমবির যোগের প্রমাণও পাওয়া যায়। ধৃতরা উলুবেড়িয়ায় একটা মডিউল বানিয়ে ফেলেছিল। আইএস-এর জন্য তারা কমপক্ষে ৩৭ জনকে নিয়োগও করেছিল বলে অভিযোগ। সেই সময় যাদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যেই নাকি এবারের গ্রেফতার হওয়া মুর্শিদ হাসান, আবু সুফিয়ান এবং আতাউর রহমান রয়েছে।

উত্তর প্রদেশ ও কেরলের জঙ্গলে ট্রেনিং-এ পরিকল্পনা

উত্তর প্রদেশ ও কেরলের জঙ্গলে ট্রেনিং-এ পরিকল্পনা

এনআইএ সূত্রের দাবি এবার যাদের গ্রেফতার করা হয়েছে, তারা উত্তর প্রদেশ ও কেরলের জঙ্গলে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা করেছিল। যদিও তার আগেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

ধৃতদের মোবাইলে পাওয়া গিয়েছে পিডিএফ ফাইল

ধৃতদের মোবাইলে পাওয়া গিয়েছে পিডিএফ ফাইল

সূত্রের খবর অনুযায়ী, এনআইএ জেরায় ধৃতরা জানিয়েছে, নব্য জমাতের মাধ্যমে আইএস-এর ভাব ধারাকেই এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। সম্প্রতি ধৃতদের মোবাইল থেকে নাশকতার পরিকল্পনা নিয়ে পিডিএফ ফাইল উদ্ধার করা হয়েছে বলে দাবি। এছাড়াও বই ও ম্যাগাজিনের হদিশও মিলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+