নামেই রাস্তা, দেখলেই শিউরে উঠতে হয়, কান্দির কোথায় আছে এই ভয়াবহ পথ?
রাস্তা বলে কিছুই নেই৷ নরম মাটি যেন ফেলা রয়েছে। গোরু- মহিষ চলাচলের জন্য সেই রাস্তা ডেবেও গিয়েছে এক হাঁটু পর্যন্ত। হ্যাঁ। সরকারি খাতায় কলমে সেটাই রাস্তা। শীতের সময়ও এমনই হাল সেখানে। হাল না বলে বেহাল কথাটাই ব্যবহার করা ভালো৷
মুর্শিদাবাদ জেলার কান্দির ভবানন্দপুর গ্রামে এমনই হাল একটি রাস্তার। সেই রাস্তার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেট মাধ্যমে। সরকারি দফতরে একাধিক বার এই রাস্তা সারানো নিয়ে আবেদন করা হয়েছে। কিন্তু রাস্তা যে হয়নি। সেই ঘটনা তো চোখের সামনেই পরিষ্কার।

মালদায় রোগীতে দড়ির খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই খারাপ রাস্তায় কোনও গাড়ি, অ্যাম্বুল্যান্স ঢোকার উপায় ছিল না। আরও একটি খারাপ রাস্তার ছবি, ভিডিও সামনে এল। এই গ্রামেও কোনও গাড়ি ঢুকতে পারে না। গাড়ি যে রাস্তার উপর দিয়ে যাবে। তার কোনও অবস্থাই নেই।
বাড়ির কোনও সদস্য অসুস্থ হলে আর হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই। কারণ গ্রামে কোনও অ্যাম্বুল্যান্স ঢুকবে না। এমনকী গাড়িও ঢুকতে পারবে না। কারণ অ্যাম্বুল্যান্স আসবে কোথা থেকে? গাড়ি ঢোকার রাস্তাই যে নেই। অগত্যা মুমুর্ষু রোগীকে নিয়ে বাঁশের তৈরি দোলনায় চাপিয়ে নিয়ে যাওয়া হয়। চারজন চারদিকে কাঁধ দিয়ে নিয়ে যান চিকিৎসা করাতে।
এই ছবি এই বাংলারই। মুর্শিদাবাদের কান্দির ভবানন্দপুর গ্রামের এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে যাতায়াতের জন্য রাস্তা একটা রয়েছে বটে। কিন্তু অভিযোগ, সংস্কারের অভাবে, সেটির দশা বেহাল। বর্তমানে সেটির যা হাল, তাকে আর যাই বলা যাক, রাস্তা বলা যায় না। বারবার পঞ্চায়েত থেকে প্রশাসন সকলকে জানিয়ে কোনও ফল হয়নি বলেই অভিযোগ।
গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। বহু বার বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে। কিন্তু এখনও মেলেনি সুরাহা। রোগীদের রাত-বিরেতে হাসপাতালে নিয়ে যেতে হলে, কালঘাম ছুটে যায় গ্রামবাসীদের। অসহায় গ্রামবাসীরা একরাশ আক্ষেপ।
এরকম অসহায় গ্রাম আর কোথাও নেই। দেশের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গিয়েছে। কিন্তু এই গ্রাম এখনও স্বাধীন হয়নি। এমনই বক্তব্য সাধারণ মানুষের। কিন্তু কেন এমন পরিস্থিতি? পথশ্রী প্রকল্পের টাকা কি আসেনি? প্রশাসনের থেকে কোনও উত্তর নেই।












Click it and Unblock the Notifications