মায়ের সঙ্গে বিড়ি বেঁধে রাত জেগে পড়াশোনা! বাংলার সিভিল সার্ভিসে সাফল্য প্রত্যন্ত গ্রামের নবীরুল ইসলামের

সঠিক চেষ্টা থাকলে অনেক কিছুই করা যায়। সাফল্যের শিখরে ওঠা যায়। ডব্লুবিসিএস-এ সাফল্যের পরে এই কথাই জানাল নবীরুল ইসলাম।

ইচ্ছা থাকলে যে উপায় হয়, তা আরও একবার প্রমাণ করে দেখালেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা নবীরুল ইসলাম। প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে ডব্লিউবিসিএস-এ রাজ্যের মধ্যে ১৫ তম র‍্যাঙ্ক করে চমকে দিয়েছেন তিনি। ফলাফল প্রকাশের পর আনন্দের জোয়ার মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুর গ্রামে।

ডব্লুবিসিএস নবীরুল ইসলাম

ডব্লুবিসিএস নবীরুল ইসলাম

মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান নবীরুল ইসলাম। বিড়ি শ্রমিক পরিবার থেকে ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হওয়ায় নবীরুল ইসলামের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই। কৃষি প্রযুক্তি সহায়ক পদের চাকরি এখন অতীত, আগামী দিনে ডব্লবিসিএস আধিকারিক হচ্ছেন নবীরুল।

সাফল্যের খবরে বাড়িতে ভিড়

সাফল্যের খবরে বাড়িতে ভিড়

সম্প্রতি ২০২০ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে সবাইকে চমকে দিয়েছেন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা সুতির মহেন্দ্রপুরের বিড়ি শ্রমিকের সন্তান নবীরুল ইসলাম। জেনারেল ক্যাটাগরিতে ১৫ তম স্থান অধিকার করেছেন তিনি। নবীরুল ইসলামের সাফল্যের কথা এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ খুশি। নবীরুল জানিয়েছেন, ট্রেনে থাকা অবস্থাতেই তিনি এই খবর পেয়েছিলেন। রাতে বাড়িতে ফেরেন। আৎ সকাল থেকেই শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির বন্ধুবান্ধব থেকে শুরু করে গ্রামবাসীরা।

পরিবার পরিচিতি ও দারিদ্রের সঙ্গে লড়াই

পরিবার পরিচিতি ও দারিদ্রের সঙ্গে লড়াই

মুর্শিদাবাদের সুতি ব্লকের মহেন্দ্রপুর গ্রামের বাবা এরফান আলি ও মা ফিরোজা বিবির ছেলে নবীরুল ইসলাম। চার ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার। ছোট অবস্থায় বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি বাঁধার পাশাপাশি রাত জেগে পড়াশুনা করেছেন। ২০০৫ সালে ঔরঙ্গাবাদ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা ও ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন নবীরুল ইসলাম। এরপর পদার্থবিদ্যা অনার্স নিয়ে পড়া চালাতে পারেননি আর্থিক কারণে। সেই সময় আর্থিক অনটনে পরিস্থিতি খুবই খারাপ ছিল বলে জানিয়েছেন নবীরুল। ফের জয়েন্টে বলে বিটেকে সুযোগ যাদবপুরে। ২০১৩ সালে বিটেক সম্পন্ন করে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন তিনি। পরবর্তী সময়ে ধূলিয়ান পুরসভা এবং ২০১৯-তে সুতির কৃষি দপ্তরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে যোগ দেন তিনি। এই সময় পরিবারের আর্থিক অবস্থা কিছুটা ফেরে।

 চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে সাফল্য

চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে সাফল্য

চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন নবীরুল ইসলাম। ২০২০ সালের ডব্লুবিসিএস পরীক্ষা, যার মেন পরীক্ষা হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে। সেই পরীক্ষায় নবীরুল ইসলাম বাজিমাত করেন। পরীক্ষার ফল বেরোতেই দেখা যায় নবীরুল রাজ্যে জেনারেল ক্যাটেগরিতে ১৫ তম স্থান অধিকার করেছেন। ট্রেনিং হওয়ার পরে তিনি যোগ দেবেন বিডিও পদে। সাফল্যের শিখরে উঠতে আত্মবিশ্বাসী নবীরুল জানিয়েছেন, সঠিক চেষ্টার ফল কখনও বিফলে যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+