অ্যাম্বুল্যান্স চালকদের ঝামেলা প্রাণ কাড়ল বৃদ্ধার, নয়া বিতর্কে তুমুল উত্তেনায় কড়া নবান্ন
অ্যাম্বুল্যান্স না পেয়ে ব্যাগে করে মৃত শিশু সন্তানের দেহ নিয়ে ২০০ কিলোমিটার বাসে পাড়ি দিয়েছিলেন যুবক। সেই বিতর্কের মাঝেই ফের নতুন করে অ্যাম্বুল্যান্স বিতর্ক তৈরি হল। এবারের ঘটনা মুর্শিদাবাদের সালারে। অ্যাম্বুল্যান্স চালকদের মধ্যে তুমুল ঝামেলার জেরে অ্যাম্বু্লান্স না পেয়ে মৃত্যু হল বৃদ্ধার।
সেমবার রাতে মুর্শিদাবাদের সালাবে এক বৃদ্ধাকে অন্য হাসপাতালে রেফার করা হয়। কিন্তুপ তখন অ্যাম্বুল্যান্স চালকের তুমুল ঝামেলা চলছে। প্রায় আট ঘণ্টা রাস্তা ঘিরে অবরোধ ও বিক্ষোভের খেসারত দিতে হল সেই বৃদ্ধাকে। চাঁদতারা বিবি নামে ওই বৃদ্ধা একপ্রকার চিকিৎসা না পেয়ে প্রাণ হারালেন।

চাঁদতারা বিবি নামে ওই বৃদ্ধা প্রায় দু-বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তাঁকে সেই কারণেই কলকাতায় আনা হত। সেইমতো সোমবার তাঁর বাড়ি সালারের মাধাইপুর থেকে কলকাতায় নিয়ে আসার জন্য তাঁর পরিবারের লোকজন অ্যাম্বুল্যান্স ভাড়া করতে আসেন।
ওই বৃদ্ধার স্বাস্থ্যের অবস্থা অবনতি হওয়ায় তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে কলকাতা নিয়ে যাওয়াই ছিল তাঁদের লক্ষ। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। অ্যাম্বুল্যান্স চালকদের মধ্যে বেধে যায় বিপত্তি। কে ওই রোগীকে কলকাতায় নিয়ে যাবেন তা নিয়ে অ্যাম্বল্যান্স চালকরা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দেন।
এরপর রোগীর পরিবারের লোকেরা যে অ্যাম্বুল্যান্সটি নিয়ে কলকাতায় রওনা দেন তাকে আটকে দেয় অন্য অ্যাম্বুল্যান্সের চালকরা। এই নিয়ে রাস্তাতচেই বচসা বাধে। রোগী রাস্তাতেই আটকে থাকেন। এরপর তাঁর অবস্থায় আরও খারাপ হয়ে যায়। এবং সেখানেই মৃত্যু হয়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এমনকী অ্যাম্ব্যুল্যান্সে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এদিকে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযোগের তির অ্যাম্বুল্যান্সের চালকদের দিকে।

অ্যাম্বুল্যান্সের চালকদের অহেতুক ঝামেলার কারণে একটা প্রাণ চলে গেল বলে তাঁরা অভিযোগ করেছেন। অবিলম্বে এই ঘটনায় দোষীদের গ্রেফতার চেয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও। এর আগে মালদহের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্ না পেয়ে মৃত সন্তানকে ব্যাগে করে বাসে চেপে বাড়ি ফিরেছেন বাবা।
মৃত সন্তানের দেহ ব্যাগে করে বাসে চেপে বাড়ি ফেরার ঘটনায় অ্যাম্বুল্যান্স বিতর্ক চলছিলই, সেখানে নতুন বিপত্তি বাধল মুর্শিদাবাদে। এই ঘটনায় মুর্শিদাবাজ জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। দ্রুত এফআইআর দায়ের করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছে থেকে রিপোর্ট তলব করা হয়েছে। কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অ্যাম্বুল্যান্স-কাণ্ডে নিয়মাবলিও দেওয়া হয়েছে। লাইনে থাকা অ্যাম্ব্যুল্যান্সকে পর্যায়ক্রমে যেতে হবে এবংব বাইরে থেকে কোনো অ্যাম্বুল্যান্স করা যাবে না বলে সাফ জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications