মুর্শিদাবাদে হেরে গেলেন মহম্মদ সেলিম, জিতে কী বললেন তৃণমূল প্রার্থী?

গণনা কেন্দ্রে ঢোকার আগে পর্যন্ত প্রত্যাশা ছিল সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম৷ কিন্তু সেই প্রত্যাশা বেলা গড়াতে ম্লান হয়ে গেল। বিকেলের দিকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জয়ের আরও কাছে পৌঁছে যান।

শুরুর থেকেই মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে বিশেষ নজর ছিল। কারণ, এই কেন্দ্র থেকে বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম লড়াই করছিলেন। তাঁর পাশে ছিলেন বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। ভোটের দিনের ট্রেন্ড দেখে অনেক আশাবাদী ছিলেন তিনি।

Mohammed Salim

বড় ভোটের ব্যবধানে হারলেন মহম্মদ সেলিম। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৪০ হাজারের উপরে। তৃণমূল প্রার্থী আবু তাহের খান পেয়েছেন ৪ লক্ষ ৫৪ হাজারের বেশি ভোট। বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষ পেয়েছেন ২ লক্ষ ১৭ হাজারের বেশি ভোট।

কিন্তু এবার সেই ট্রেন্ড আর থাকল না৷ সকালের দিকে তিনি জিতছিলেন। কিন্তু তারপর আর তার দিকে হাওয়া থাকেনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এগিয়ে যেতে থাকেন। ক্রমেই ব্যবধান বাড়তে থাকে। তৃণমূল প্রার্থীর জয় ঘোষণা এক সময় ছিল সময়ের অপেক্ষা।

আবু তাহের খান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই ভোট হয়েছে৷ মুর্শিদাবাদের মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। বাংলার উন্নতির জন্য কাজ করেন মুখ্যমন্ত্রী। আর সেই উন্নয়নের জন্যই এই জয় তৃণমূলের।

মূলত এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হয়েছে। বিজেপির থেকে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন গৌরিশঙ্কর ঘোষ। তিনি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ফলে তিন প্রার্থীর ভোটের লড়াই নিয়ে চর্চা চলছিল।

ভোটের প্রচারে মুর্শিদাবাদ কেন্দ্রে সাইকেল চালিয়ে ঘুরেছিলেন মহম্মদ সেলিম। ভোটের দিন তাঁকে তরমুজ খেতে দেখা যায়। ক্রিকেটও খেলেছিলেন খোসমেজাজে। কিন্তু এদিন যেন কোনও কিছুই কাজে এল না। তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হল বাম - কংগ্রেস জোট প্রার্থী ও বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+