Mahua Moitra: মহুয়া মৈত্রর দত্তক নেওয়া কুকুরকে খুন! পুলিশকে ট্যাগ করে যা লিখলেন তৃণমূল সাংসদ
Mahua Moitra: দত্তক নেওয়া কুকুরের মৃত্যুতে ক্ষুব্ধ মহুয়া মৈত্র। কুকুরকে খুনের (Dog Death) অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (TMC MP)। নয়ডার স্মার্ট স্যাংচুয়ারিতে মহুয়ার দত্তক নেওয়া কুকুরটি আচমকাই মারা যায়। শব্দবাজির কারণে হার্ট অ্যাটাকে কুকুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মহুয়ার। কুকুরের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল সাংসদের।
এক্স হ্যান্ডেলে নয়ডা পুলিশ ও পুলিশ কমিশনারকে (Noida Police) ট্যাগ করে পোস্ট করেছেন মহুয়া। সেখানে তিনি লেখেন, "সম্প্রতি আমার উদ্ধার করা শিশুদের মধ্যে একটি আশয়কেন্দ্রে মারা গিয়েছে। নয়ডায় নিষিদ্ধ শব্দবাজি পোড়ানোর কারণেই মারা গিয়েছে। এটা খুন।" এরপরই নয়ডা পুলিশের উদ্দেশ্যে তিনি ওই ধরনের বাজি নিষিদ্ধ করার আবেদন জানান।

ওই আশ্রয়কেন্দ্রের কর্ণধার কাবেরী রানা ভরদ্বাজ জানান, গ্রেটার নয়ডা পশ্চিম থেকে ওই কুকুরটিকে উদ্ধার করা হয়েছিল। কুকুরটি দত্তক নিয়ে পুরো দায়ভার নেন সাংসদ মহুয়া মৈত্র। একটানা জোরে আতশবাজি (Fire Crackers) ফাটতে থাকায় হাইপার ভেন্টিলেশনে চলে গিয়েছিল গুড্ডু নামে ওই কুকুরটি। অবেশেষে সে মারা যায়।
Hello @noidapolice @CP_Noida - one of my rescued rehab babies just died of cardiac arrest at @SmartSanctuary Noida due to explosive non stop banned firecrackers. This is murder. Can you please enforce the ban? Shameful
— Mahua Moitra (@MahuaMoitra) October 20, 2024
কাবেরীদেবী আরও জানান, "বর্তমানে ওই আশ্রয়কেন্দ্রে থাকা বাকি কুকুররাও আতঙ্কিত হয়ে পড়েছে। আতশবাজির শব্দে তারা লুকিয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। আশ্রয়কেন্দ্রের কুকুরগুলিকে মানসিক অস্থিরতার ওষুধ দেওয়া হয়েছে। পথকুকুরদের অবস্থা আরও সঙ্গীন। দীপাবলির আগেই এই অত্যাচার চলছে।"
মহুয়া মৈত্রের কুকুরের মৃত্যুতে কেন্দ্র ও দিল্লির সরকারকে দুষেছে কংগ্রেস (Congress)। শব্দ ও বায়ু দূষণ থেকে যমুনার জলদূষণ, একাধিক বিষয়ে নিশানা করেন রাজ্য কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব। এদিকে ২০২৫ সালের ১লা জানুয়ারি পর্যন্ত সব ধরনের আতশ ও শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
বিবৃতি জারি করে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি (Delhi Pollution Control Board) জানিয়েছে, "সব ধরনের আতশবাজি ও শব্দবাজি তৈরি, মজুত ও বিক্রি বন্ধ থাকবে ২০২৫ এর ১ জানুয়ারি পর্যন্ত। অনলাইনেও বিক্রি করা যাবে না। দিল্লি এনসিটি এলাকায় লাগু থাকবে এই নির্দেশিকা।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications