Mahua Moitra: 'কোনও রাজমাতাকে চিনি না', সকাল থেকে বুথে বুথে ঘুরে আত্মবিশ্বাসী বার্তা মহুয়া মৈত্রর
WB Lok Sabha Election: চতুর্থ দফার ভোটে হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। সকাল সকাল বুথে বুথে ঘুরছেন তিনি। ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কোনও রাজমাতাকে তিনি চেনেন না।
মহুয়া মৈত্র এদিন বলেছেন কোনও রাজাকে আমি দেখিনি। তাই রাজমাতা কে চিনি না। অর্থাৎ এককথায় বিজেপি প্রার্থীকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে সকাল থেকেই বুথের হাল হকিত নিয়ে ময়দানে রয়েছেন রাজমাতা অমৃতা সিনহা। তিনি দাবি করেছেন শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে। কোথাও কোনও চাপ তিনি অনুভব করছেন না।

কৃষ্ণনগর কেন্দ্রে এখনও পর্যন্ত তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। ভোট দিয়ে তেমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে প্রতিপক্ষ অমৃতা সিনহাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি দাবি করেছেন রাজমাতা বলে কাউকে তিনি চেনন না। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহাকে।
ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তাঁকে ফোন করেছিলেন। সেই ফোনে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি মামলার তদন্তে ইডি সিবিআই যে টাকা উদ্ধার করছে সেই টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। রাজমাতা অমৃতা সিনহাকে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিলেন মুকুল রায়কে। কিন্তু তিনি জিততে পারেননি।
কৃষ্ণনগর কেন্দ্রে এখনও পর্যন্ত তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। ভোট দিয়ে েতমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে প্রতিপক্ষ অমৃতা সিনহাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি দাবি করেছেন রাজমাতা বলে কাউকে তিনি চেনন না। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহাকে।
ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তাঁকে ফোন করেছিলেন। সেই ফোনে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি মামলার তদন্তে ইডি সিবিআই যে টাকা উদ্ধার করছে সেই টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। রাজমাতা অমৃতা সিনহাকে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিলেন মুকুল রায়কে। কিন্তু তিনি জিততে পারেননি।
প্রসঙ্গত উল্লেখ্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সংসদীয় কমিটি। তদন্তে দাবি করা হয়েছে মহুয়া মৈত্র অর্থের বিনিময়ে তাঁর শিল্পপতি বন্ধু হিরান্দানিকে সংসদের অ্যাকাউন্টের পাস ওয়ার্ড বলে দিয়েছেন। এবং তাঁর কাছ থেকে টাকা নিয়ে সংসদে মোদীর বিরুদ্ধে সওয়াল করতেন মহুয়া মৈত্র।
তারপরেই তাঁকে তলব করে জেরা করা হয়। তারপরে তাঁর সাংসদ পদ খারিজ করে মোদী সরকার। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। বিশেষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি পর্যন্ত প্রতিবাদ জানিয়েছিলেন। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার পর তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়। মহুয়া মৈত্ররে বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়ে গিয়েছে।
দল কিন্তু মহুয়া মৈত্রের পাশে থেকেছে। এবং তাঁকে প্রার্থী করেছে কৃষ্ণনগর কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর প্রচারে গিয়ে বলেছিলেন বিজেপি যাকে সংসদ থেকে বহিষ্কার করেছে মিথ্যে অপবাদে তাঁকে আবার নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তবেই বিজেপিকে যোগ্য জবাব দেওয়া হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications