Krishnanagar Lok Sabha Election Results 2024 LIVE Updates: কৃষ্ণনগর নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, নদীয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। বরাবরই হাইভোল্টেজ কেন্দ্র এটি। এবারও হেভিওয়েট প্রার্থীদের ভিড় রয়েছে এই কেন্দ্রে। ১৯৬৭ সালে এই লোকসভা কেন্দ্রটি তৈরি হয়। এর মধ্যে রয়েছে যে সাতটি বিধানসভা কেন্দ্র সেগুলি হল কৃষ্ণনগর উত্তর , কৃষ্ণনগর দক্ষিণ, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশীপাড়া, তেহট্ট এবং চোপড়া।
এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬,২৪,৮৬৬। এই লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। গত নির্বাচনে ৬,১৪,৮৭২টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন মহুয়া। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিল কল্যাণ চৌবেকে। তিনি পেয়েছিলেন ৫,৫১,৬৫৪টি ভোট। ভোেটর ব্যবধান ছিল ৬৩,২১৮।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটিও ১৯৯৯ সাল পর্যন্ত বামেদের দখলেই ছিল। মাঝে ১৯৯৯ সালের লোকসভা ভোটে বিজেপি থাবা বসায়। সেসময় জয়ী হয়েছিলেন বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায়। তারপরে আবার ২০০৪ সালের লোকসভা ভোটে বামেরা এই কেন্দ্রটি পুনরুদ্ধার করে। সেবার তারা প্রার্থী করেছিলেন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদারকে। ২০০৯ সালের লোকসভা ভোট প্রথম তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র জয়ী হয়। তারকা প্রার্থী তাপস পাল ছিলেন প্রথম তৃণমূল সাংসদ। তারপর ২০১৯ সালে এই কেন্দ্রে মহুয়া মৈত্র জয়ী হন।
এবারও তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে। তাঁকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছে মহুয়ার বিরুদ্ধে। এবার এই কেন্দ্র বিজেপির বড় চমক রাজমাতা অমৃতা রায়। মহুয়াকে টক্কর দিতে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমাকে প্রার্থী করেছে বিজেপি। সিপিএম প্রার্থী করেছে এসএম সাদিকে।












Click it and Unblock the Notifications