Adhir Chowdhury: ফের গো ব্যাক স্লোগান অধীরকে, বারবার কেন বিরোধিতার মুখে পড়তে হচ্ছে অধীরকে
ফের গো ব্যাক স্লোগান শুনতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। এতোদিন যেখানে দাপিয়ে প্রচার করেছেন অধীর। সেই মুর্শিদাবাদে তাঁর নিজের গড়েই গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। একবার নয় একাধিকবার শুনতে হচ্ছে এই গো ব্যাক স্লোগান।
আজ ফের অধীর চৌধুরী যখন প্রচারে যাচ্ছিল তখন তাঁকে দেখে রাস্তার ধারে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই গো ব্যাক স্লোগান দেন বলে জানা গিয়েছে। আগের দিন রাস্তা দিয়ে হেঁটে যখন তিনি প্রচার করছিলেন তখন তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেময় মেজাজ হারিয়ে এক তৃণমূল কর্মীরে মারতে উদ্যত হয়েছিলেন অধীর চৌধুরী।

মুর্শিদাবাদকে অধীরের গড় বলা হয়ে থাকে। সেখানে অধীর চৌধুরীকে হারানো রীতিমতো বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত বহরমপুরে হারেননি তিনি। পর পর জিেত গিয়েছেন। তার গড়েই তাঁকে গো ব্যাগ স্লোগান শুনতে হচ্ছে সেটা একটা বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই। প্রথম দিন গো ব্যাক স্লোগান শোনার পর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো হাতাহাতিতে জড়িয়েছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।












Click it and Unblock the Notifications