মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে বিবাদে আত্মঘাতী দিদি
মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে বিবাদে আত্মঘাতী দিদি
মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দিদি ভাইয়ের বিবাদ। ভাই দিদির হাত থেকে মোবাইল কেড়ে আছড়ে ভেঙ্গে ফেলে। এই ঘটনার জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল দিদি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের পাটকেলডাঙ্গা গ্রামপঞ্চায়েতের আমলাবাড়ি। মৃত কিশোরীর নাম সুফিয়া খাতুন (১৫)।মৃত সুফিয়া গৌরিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাএী ছিল।

আমলাবাড়ির দরিদ্র পরিবারে সন্তান সুফিয়া। বাবা গ্রামে গ্রামে কাপড় ফেরি করে বেড়ান। সুফিয়া ও তাঁর একটা ছোট ভাই আছে। এদিন রাতে সুফিয়া মোবাইলে গেম খেলছিল। ভাই এসে আবদার করে আমি গেম খেলব। দিদি মোবাইল দিতে নারাজ। ভাই রাগে দিদির হাত থেকে মোবাইল কেড়ে আছড়ে মোবাইল ভেঙ্গে ফেলে। এই ঘটনার পর সুফিয়া ঘরের ভিতর ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।












Click it and Unblock the Notifications