সাগরদিঘিতে অধীরের হাতিয়ার আনিস খান! কেন রাতের অন্ধকারে গ্রেফতার কংগ্রেস নেতা, প্রশ্ন সালেম খানের

সাগরদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে প্রচার করেছিলেন। আর সোমবার অধীর চৌধুরী প্রচারের নামালেন আনিস খানের বাবা সালেম খানকে।

সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে এবার আনিস খানের বাবা সালেম খানকে নিয়ে প্রচার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এদিন অধীর চৌধুরী সালেম থানকে নিয়ে বহরমপুরে সাংবাদিক সম্মেলন করেন। পরে সালেম খান সাগরদিঘিতে ধৃত কংগ্রেস নেতা সাইদুর রহমানের বাড়িতেও যান।

 অধীরের হাতিয়ার আনিস খান

অধীরের হাতিয়ার আনিস খান

১৯ ফেব্রুয়ারি সাগরদিঘিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেন, এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, ভাইপোর হেলিকপ্টার নামার জন্য মাঠ তৈরি-সহ নানা ব্যবস্থা করা হয়েছে। তিনি এসে প্রচারও করেছেন। কিন্তু ঠিক একবছর আগে পশ্চিমবঙ্গে এক হিংসার ঘটনায় বাংলার যুবক আনিস খানকে হত্যা করা হয়েছিল। অধীর চৌধুরী অভিযোগ করেছেন, রাজ্যের পুলিশ নিজে ছিল হত্যাকারীর ভূমিকায়। তিনি বলেন, সারা বাংলা জুড়ে আন্দোলন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আনিস খান তাঁর (মমতা) হয়ে ভোট করেছিলেন। তাঁর (আনিস) খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করবেন। কিন্তু একবছর পার হয়ে গেলেও, কেন আজও আনিস খানের হত্যাকারীদের গ্রেফতার করা গেল না, তার কোনও সদুত্তর নেই। তিনি অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের কথা অনুযায়ী এই হত্যায় সামিল হয়েছিল। তিনি বলেন, এখানে ফারাকটা হল শিরদাঁড়ায়। কে তা শক্ত রাখতে পারে আর কে শিরদাঁড়া বিকিয়ে দিতে পারে।

 মৃত্যুর কারণ কী, হত্যাকারী কে

মৃত্যুর কারণ কী, হত্যাকারী কে

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নাগরিক আইন প্রত্যাহারের দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ে সে আন্দোলনে সামিল হয়েছিল। তিনি বলেন, এখনও বাংলার মানুষ জানতে পারল না আনিস থানের হত্যাকারীকে কে আর তাঁর মৃত্যুর কারণ।

সরব সালেম খান

সরব সালেম খান

আনিস খানের বাবা সালেম খান সাংবাদিক সম্মেলনে জানান, এক বছর আগে ছেলের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিট গঠন করেছিলেন, তখনই তারা বলেছিলেন, যে পুলিশ খুন করতে পারে সেই পুলিশ সিটে গঠনের মধ্যে দিয়ে অন্যায়কারীকে ধরবে কী করে। তার ফলে যা হওয়ার তাই হয়েছে। তিনি এখনও পর্যন্ত ছেলের মৃত্যুর সিবিআই তদন্তে অনড় বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, আনিস যখন প্রতিবাদ করত, ঠিক তার মাথাটা নত করেনি। আনিসের ইনসাফের জন্য আজও তাঁরা বসে আছেন বসে জানিয়েছেন।

মমতার সরকারকে উৎখাতের ডাক

মমতার সরকারকে উৎখাতের ডাক

সালেম খান রাজ্য পুলিশকে নিশানা করে বলেন, আনিসকে যেমন পুলিশ হত্যা করেছিল, ঠিক তেমনি সাগরদিঘির যুবক সাইদুর রহমানকেও রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। কেন পুলিশ তাঁকে ধরল, কারণ জোট প্রার্থীর হয়ে ভোটের প্রচার করেছিল সে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হল যাতে, জামিন না পাওয়া যায়। ঠিক যেমন ষড়যন্ত্র করে আনিসকে খুন করা হয়েছিল, ঠিক তেমনই সাইদুরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এদিন তিনি সাইদুর রহমানের বাড়িতেও যান। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক তিনি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+