CBI Raid: লক্ষ লক্ষ টাকা TMC বিধায়ক জাফিকুলের বাড়িতে, গুনতে আনা হল মেশিন! এবার কি ম্যারাথন জেরা
CBI Raid: ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের জন্য অপেক্ষা করে না থেকে তাঁর ডিএলএড কলেজ পরিদরর্শনে গেলেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে জাফিকুলের বাড়িতে আনা হল টাকা গোনার মেশিন। সিবিআই সূত্রে খবর, তাঁর বাড়িতে ব্যাগে লক্ষ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার হেমন্তের সকালে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তৃণমূল নেতা-বিধায়ক-কাউন্সিলরের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান শুরু হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য হল কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি।

এদিন সকালে ডোমকলের বিধায়কের বাড়িতে সিবিআই হানার খবর পেতেই আশপাশের এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেন। ডোমকলের বিধায়কের সঙ্গে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ এবং তিনিও এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে বলে অভিযোগ।
যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডোমকলের তৃণমূল বিধায়ক দাবি করেছেন, মানিক ভট্টাচার্যের সঙ্গে অনেকের মতো তাঁরও পরিচয় ছিল। তবে তিনি কোনওভাবেই নিয়োগ দুর্নীতিতে জড়িত নন। এব্যাপারে তিনি তদন্ত আধিকারিকদের জানিয়েছেন।
প্রসঙ্গত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। তার ডিএলএড এবং বিএড কলেজ রয়েছে। বাড়ি ছাড়াও এইসব কলেজেও এদিন সিবিআই তল্লাশি চলে। বিধায়কের বাড়িতে তিনটি ব্যাগে টাকা রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। যা গুনতে এদিন মেশিন আনা হয়। এর আগে মেশিন দিয়ে টাকা গোনা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে জেলা থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে।
এপ্রিল থেকে নভেম্বর। সাত মাস পর ফের মুর্শিদাবাদ জেলায় হানা দিল সিবিআই। ভোরে ডোমকলের গোবিন্দপুরে ধুলো উড়িয়ে ঢোকে সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। গাড়ি থামে বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ির সামনে।
CBI Raid: কেন এসেছিল CBI, কী তথ্য নিয়েছেন তাঁর কাছে? তদন্ত শেষে জানালেন দেবরাজ
বিধায়কের বাড়ি থেকে কিলোমটার খানেক আগে এক চায়ের দোকানদার বলেন, বাড়ি বলবেন না, বলুন বিধায়কের প্রাসাদ দেখতে যাব। তার কথামত এগিয়ে গিয়ে বাড়ি খুঁজতে বেগ পেতে হয়নি কাউকেই। পেল্লাই নির্মীয়মাণ বাড়ির নিতেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিধায়কের কার্যালয়। সিবিআই তল্লাশির খবরে সেখানে উপস্থিত বিধায়ক অনুগামীরা।












Click it and Unblock the Notifications