পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু, ধুন্ধুমার ধানতলায়

গরুচোর ধরতে গিয়েছিল পুলিশ। তারপরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ধানতলায়। পুলিশের গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে ধানতলায়। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

সূত্রের খবর গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার ধানতলা থানার কুলগাছি এলাকা। এলাকাবাসীর জন রোষের হাত থেকে চুরির ঘটনায় অভিযুক্তদের উদ্ধারে গিয়ে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু, আহত আরও ২ যুবক। এছাড়াও জখম হয়েছেন দুই পুলিশ কর্মী।

পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু, ধুন্ধুমার ধানতলায়

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ধানতলা থানার কুলগাছি এলাকায় গরু চুরি ঘটনা ঘটছিল। সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চুরির ঘটনায় পাশের গ্রামের এক ব্যাক্তি ও তার ছেলেকে ধরে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানতলা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে চোর সন্দেহে আটক করা দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে শুরু হয় পুলিশ জনতা খণ্ড যুদ্ধ।

অভিযোগ, গন্ডগোলের মধ্যে হঠাৎই পুলিশ গাড়ি গতি বাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তখনই পুলিশের গাড়ির তলায় পড়ে যায় তিনজন। উত্তেজিত জনতা পুলিশ গাড়িতেও ভাঙচুর চালায়। পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আকাশ রায় নামে বছর পনেরোর এক কিশোরের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু, ধুন্ধুমার ধানতলায়

আহত ২ যুবকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত দুই পুলিশ কর্মী রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন। গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন ঘটনায় পুলিশকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। কোচবিহার থেকে শুরু করে এগরা বিস্ফোরণ কাণ্ড সবক্ষেত্রেই পুলিশের ব্যর্থতা নিয়ে সওয়াল করেছেন বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+