জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবািজ শান্তিপুরে, এলাকায় নামল ব়্যাফ, কমব্যাট ফোর্স
জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবািজ শান্তিপুরে, এলাকায় নামল ব়্যাফ, কমব্যাট ফোর্স
আবারও এলাকার জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তেজনা ছড়াল নদীয়ার শান্তিপুরে। সকাল থেকেই বোমাবাজিতে উত্তপ্ত হল শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী, র্যাফ কমব্যাট ফোর্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার জমি বিক্রয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ দীর্ঘদিনের। তা নিয়েই চাপা উত্তেজনা ছিল শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা এলাকায়। এদিন সকাল থেকেই সেই উত্তেজনা প্রকাশ্যে এসে ফেটে পড়ে। ফলে আবারও শুরু হয় দু'পক্ষের মধ্যে বোমাবাজি। মুড়ি মুড়কি মতো পড়তে থাকে বোমা। বোমার আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। বিভিন্ন জায়গায় আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও দমকলের একটি ইঞ্জিন। দমকল ও শান্তিপুর থানার পুলিশ সহযোগিতায় আগুন আয়ত্ত্বে আসে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এখনও চরম উত্তেজনা রয়েছে ওই এলাকায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে শান্তিপুর থানার বিশাল পুলিশ বেশ কিছু শক্তিশালী বোমা উদ্ধার করেছে। এলাকার মানুষের দাবি, একটি ধর্মীয় স্থান জমি রাস্তা তৈরির জন্য সরকার অধিগ্রহণ করে। সেই অর্থ ওই এলাকার মানুষ কিভাবে ভাগবাটোয়ারা করবে তা নিয়ে বিবাদ চরমে উঠে। শুরু হয় রাজনৈতিক দলের চাপান-উতোর। আবার প্রকাশ্যে আসে শাসকদলের গোষ্ঠী কোন্দল। এই ঘটনায় সরাসরি মদত ও বোমাবাজির অভিযোগ উঠছে শান্তিপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications