বারুদের স্তুপে রাজ্য, রঘুনাথগঞ্জে আইসিডিএস সেন্টারে বিস্ফোরণ
গোটা রাজ্য যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। বোমা বিস্ফোরণ আর বোমা উদ্ধারের ঘটনা যেন থামছেই না। মুর্শিদাবাদে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। এবার আইসিডিএস সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সাত সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ।
রঘুনাথগঞ্জের দুই নং ব্লকের অন্তর্গত লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাখালি এলাকায় একটি আইসিডিএস সেন্টারে মধ্যে মজুত করে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আইসিডিএস সেন্টারের ছাদ ভেঙে পড়ে বোমা বিস্ফোরণের পর।

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান স্থানীয়দের। আর রবিবার সকালে হঠাৎই এই বোমা বিস্ফোরণে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যের একাদিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেদিনীপুর থেকে শুরু করে ভাঙড়, চোপড়া, মুর্শিদাবাদ কোথাও বাদ যায়নি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলের নেতারা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications