Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মণ্ডপে আসা দর্শনার্থীদের চা-ঘুঘনি-মুড়ি বিলি! তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়া স্ট্যাটেজি বিজেপির

গতমাসের মাঝামাঝি সময়ে খড়গপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পে কারিগরি শিক্ষায় সফলদের নিয়োগপত্র বিতরণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে চা-মুড়ি-ঘুঘনি বিক্রির পরামর্শ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য

গতমাসের মাঝামাঝি সময়ে খড়গপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পে কারিগরি শিক্ষায় সফলদের নিয়োগপত্র বিতরণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে চা-মুড়ি-ঘুঘনি বিক্রির পরামর্শ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদ জানাতে অভিনব প্রতিবাদ বিজেপি। এদিন তারা ফরাক্কার মণ্ডপের সামনে দর্শনার্থীদের চা-ঘুঘনি বিলি করে।

বিজেপির অভিনব প্রতিবাদ

বিজেপির অভিনব প্রতিবাদ

দুর্গাপুজো মণ্ডপে আসা সাধারণ দর্শনার্থীদের চা-ঘুঘনি-মুড়ি খাইয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব ভাবে প্রতিবাদ জানাল বিজেপি কর্মীরা। সোমবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের মিলন মন্দিরে দর্শনার্থীদের চা ও ঘুঘনি মুড়ি খেতে দেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

সেখানে উপস্থিত বিজেপির নেতা- কর্মীদের দাবি, মুখ্যমন্ত্রী বেকার যুবকদের দুর্গা পুজোয় ঘুঘনি মুড়ি ও চা বিক্রির পরামর্শ দিয়েছিলেন। এদিন তারও প্রতিবাদে সাধারণ মানুষদের চা ও ঘুঘনি মুড়ি খাওয়ানোর কথাও তুলে ধরেন তারা। এদিনের এই কর্মসূচিতে ছিলেন উত্তর মুর্শিদাবাদের বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ, বিজেপির নেতা ইন্দ্রনাথ উপাধ্যায়, বিকাশ ঘোষ, ফরাক্কা মন্ডল সভাপতি সহ বিজেপির নেতা-কর্মীরা।

কোনও কাজই ছোট নয়, বলেছিলেন মুখ্যমন্ত্রী

কোনও কাজই ছোট নয়, বলেছিলেন মুখ্যমন্ত্রী

গত ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলেছিলেন, কোনও কাজই ছোট নয়। চা-ঘুঘনি, মুড়ি-তেলেভাজা, কাশফুল বিক্রি করে ব্যবসার পরামর্শ দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, অনেকেই টিটকিরি দেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এক হাজার টাকা নিন, তা দিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড়। সঙ্গে রাখুন বিস্কুট। আস্তে আস্তে ব্যবসা বাড়বে, বলেছিলেন তিনি। এক সপ্তাহে বিস্কুট তো পরের সপ্তাহে ঘুঘনি। তিনি আরও বলেছিলেন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না। যাঁরা বড় হয়েছেন, তাঁরা সকলেই মাটি থেকে বড় হয়ে উঠেছেন বলেও মন্তব্যে করেছিলেন তিনি।

ভাইপোকে বলুন চা-তেলেভাজা বিক্রি করতে

ভাইপোকে বলুন চা-তেলেভাজা বিক্রি করতে

এর পাল্টা বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ী বলেছিলেন, চা টা নিজের ভাইপোকে বিক্রি করতে বলুন। তাঁর আরও যেসব ভাইপো-ভাইজি আছেন, তাঁদেরকে বিক্রি করতে বলুন। তিনি আরও বলেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন, কিন্তু তিনি কি তাঁর ভাইপো-ভাইজিদের বলছেন, সোনা বৌমাকে বলছেন? রাজর্ষী লাহিড়ী কটাক্ষ করে বলেছিলেন, চোর-চিটিংবাজদের দিয়ে যে রাজ্য নিয়ন্ত্রণ হতে পারে, তা রাজ্যের মানুষদের ধারণার মধ্যে ছিল না।

বিধানসভার বাইরে প্রতীকী প্রতিবাদ করেছিলেন বিজেপির বিধায়করা

বিধানসভার বাইরে প্রতীকী প্রতিবাদ করেছিলেন বিজেপির বিধায়করা

চা-মুড়ি-ঘুঘনি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে বিধানসভায় বাইরে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজ্যের বিজেপির বিধায়করা। পসরা সাজিয়ে বসেছিলেন তাঁরা। অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বিধায়করা এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। বিধানসভার বাইরের রাস্তায় প্যাকেটে ঝালমুড়ি নিয়ে গাড়ির জানলায় আরোহীদের দিয়ে তিনি কটাক্ষ করে বলেছিলেন ব্যানার্জিদের কোটি কোটি টাকা হবে, কিন্তু বাংলার সাধারণ মানুষ মুড়ি-চপ বিক্রি করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+