Berhampore Lok Sabha Election Results 2024 LIVE Updates: বহরমপুরে হার মানলেন অধীর চৌধুরী
বহরমপুর লোকসভা কেন্দ্র। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে এবং বাংলার ৪২ টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে এবারও লড়াইয়ে সামিল গত পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। বিজেপি প্রার্থী করেছে নির্মল সাহাকে। এই কেন্দ্রটি এই কারণেও গুরুত্বপূর্ণ, তৃণমূল এই আসন এখনও পর্যন্ত একবারও দখল করতে পারেনি। এবার তারা এই আসনে প্রার্থী করেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানকে।
২০১১-এর আদমসুমারি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা প্রায় ৭১ লক্ষ। এই জেলারই জেলা সদর হল বহরমপুর। এই জেলা একটা সময় বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্র ছিল। তবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হওয়ার পরে বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে ইংরেজরা।

- গত বিধানসভা নির্বাচনের ফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে বহরমপুরের অধীনে সাতটি বিধানসভা এলাকার (বরোঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ও নওদা।) মধ্যে একটি মাত্র কেন্দ্র বহরমপুর দখল করেছিল বিজেপি। বাকি ছয় আসনে জয়ী হয় তৃণমূল। ওই নির্বাচনে কংগ্রেস কিংবা বামেরা কোনও আসনই পায়নি।
- টানা দখলে ছিল আরএসপির
বহরমপুর আসনটি একটা সময় টানা বাম দল আরএসপির দখলে ছিল। স্বাধীনতা সংগ্রামী ত্রিদিব চৌধুরী ১৯৫২ সাল থেকে টানা ১৯৮৪ সাল পর্যন্ত আসনটি নিজের দখলে রেখেছিলেন। ১৯৮৪-র নির্বাচনে ত্রিদিব চৌধুরী কংগ্রেসের অতীশ সিনহার কাছে পরাজিত হন। তবে ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত এই আসনটি ফের আরএসপির দখলে যায়। সাংসদ হয়েছিলেন ননী ভট্টাচার্য এবং প্রমোথেশ মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে একটা সময় (১৯৯৬) প্রার্থী ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। যদিও তিনি ওই বছরের নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
- গত পাঁচবার জয়ী অধীর চৌধুরী
১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন অধীর চৌধুরী। এরপর পরপর ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী। ১৯৯৯-এর নির্বাচনে তিনি আরএসপির প্রমোথেশ মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন। ২০০৪ এবং ২০০৯-এর নির্বাচনে তিনি সেই প্রমোথেশ মুখোপাধ্যায়কেই পরাজিত করেন। আর ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে তিনি পরাজিত করেন যথাক্রমে ইন্দ্রনীল সেন এবং অপূর্ব সরকারকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications