বাজারে পেয়ারা বিক্রেতা মুর্শিদাবাদের এএসপি, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরালে জানালেন কারণ
দাড়িপাল্লায় পেয়ারা (guava) বিক্রি করছেন এক যুবক। তা পেটের দায়ে যে কেউই করতে পারেন। তবে এদিনের ঘটনা আলাদা। কেননা একেবারে সাধারণের পোশাকে বহরমপুরের লালদিঘিতে পেয়ারা বিক্রি করলেন মুর্শিদাবাদের (murshidabad) অতিরিক্ত প
দাড়িপাল্লায় পেয়ারা (guava) বিক্রি করছেন এক যুবক। তা পেটের দায়ে যে কেউই করতে পারেন। তবে এদিনের ঘটনা আলাদা। কেননা একেবারে সাধারণের পোশাকে বহরমপুরের লালদিঘিতে পেয়ারা বিক্রি করলেন মুর্শিদাবাদের (murshidabad) অতিরিক্ত পুলিশ সুপার (asp) (লালবাগ ) তন্ময় সরকার (tanmoy sarkar) । সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল।

পেয়ারা বিক্রেতা হাবিবুল শেখের সঙ্গে আলাপ
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও বহরমপুরের লালদিঘির সামনের রাস্তায় পেয়ারা বিক্রি করছিলেন হাবিবুল শেখ। তাঁর সঙ্গে পরিচয় করেন এক যুবক। তিনি পেয়ারা কিনে খাওয়ার সঙ্গে সঙ্গে শহরের নানা বিষয়ের খোঁজখবর নেন। ভরসা হওয়ায় হাবিবুল ওই যুবকের হাতেই পেয়ারার ডালা রেখে খেতে যান।

পেয়ারা বিক্রি এএসপির
হাবিবুল খেতে যেতেই অন্যদিনের মতোই পেয়ারার ডালার সামনে অনেকেই এসেছেন। দাড়িপাল্লায় মেপে তাঁদের পেয়ারা বিক্রি করেছেন সাধারণের পোশাকে থাকা মুর্শিদাবাদের এসএসপি তন্ময় সরকার। হাবিবুল ফিরে আসার পরে তাঁকে হিসেব বুঝিয়ে এলাকা ছাড়েন তন্ময় সরকার।

ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়
কিন্তু এঁদের মধ্যেই যাঁরা তন্ময় সরকারকে চেনেন, তাঁদের কেউ ছিলেন সামনেই। তাঁদের মধ্যেই কেউ ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় দেন। মুহুর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদি পেয়ারা বিক্রেতা হাবিবুল সেই পরিচয় প্রথমে বিশ্বাসই করতে পারেননি। অন্যদিকে যাঁরা তন্ময় সরকারের থেকে পেয়ারা কিনে ছিলেন, তাঁরাও বিক্রেতা যুবকের আসল পরিচয় পেয়ে খুশি।

কারণ ব্যাখ্যা পুলিশ আধিকারিকের
তবে এই কাজ করতে গিয়ে তন্ময় সরকারের ছবি অনেকের কাছেই প্রকাশ হয়ে পড়ে। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ আধিকারিক পরে জানিয়েছেন, বহরমপুরের ট্রাফিক ব্যবস্থা আর সাধারণ মানুষের মন বুঝতেই তিনি সাধারণের পোশাকে বেরিয়েছিলেন।












Click it and Unblock the Notifications